ড. ইউনূসকে হাইকোর্টে তলব
জাতীয়

ড. ইউনূসকে হাইকোর্টে তলব

নিজস্ব প্রতিবেদক : আদালত অবমাননার অভিযোগে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে তলব করেছে হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

নিজ প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়ে আদালতের আদেশ পালন না করার পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগে এই আদেশ দিয়েছেন আদালত। আদেশে গ্রামীণ ব্যাংকের একজন পরিচালককেও আদালতে তলব করা হয়েছে।

আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মো. ইউসুফ আলী। তিনি জানান, আগামী ১৬ মার্চ তাদের আদালতে উপস্থিত হয়ে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছে হাইকোর্ট।

সান নিউজ/এমএ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা