জাতীয়

ফেব্রুয়ারিতে হচ্ছে না একুশে গ্রন্থমেলা

নিজস্ব প্রতিবেদক : ফেব্রুয়ারিতে হচ্ছে না অমর একুশে গ্রন্থমেলা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী।

রোববার (১০ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, ১ ফেব্রুয়ারি ফিজিক্যালি বই মেলা শুরু করা সম্ভব হচ্ছে না। পরিস্থিতির উন্নতি সাপেক্ষে বা পরিবর্তন সাপেক্ষে আমরা পরবর্তী তারিখ ঘোষণা করবো।

যদিও এর আগে পরিস্থিতি বিবেচনায় ভার্চুয়ালি বই মেলা আয়োজনের ব্যাপারে পরিকল্পনা ছিল একাডেমির। তখন বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল লেখক ও প্রকাশকদের মাঝে।

নিয়ম অনুযায়ী প্রতিবছর ১ ফেব্রুয়ারি শুরু হয় অমর একুশে গ্রন্থমেলা। লেখক, প্রকাশক ও পাঠকদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। কিন্তু করোনার কারণে এবার আর তা হচ্ছে না।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা