জাতীয়

সরকারি অর্থ খরচে সতর্ক থাকার নির্দেশ প্রাণিসম্পদমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম অপ্রয়োজনে সরকারি অর্থ ব্যয় থেকে বিরত থাকার জন্য প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেছেন, সরকারি স্বার্থ বিকিয়ে দিয়ে কোনো কিছু করা যাবে না। নিয়ম লঙ্ঘন করে প্রকল্পের কাজ করার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। প্রকল্পের সবটুকু কাজ বুঝে নিতে হবে। দ্রুতগতিতে প্রকল্প গ্রহণ করে শুধু কেনাকাটা না করে সেটা বাস্তবে দেশের মানুষের কাজে আসছে কিনা তা লক্ষ্য রাখতে হবে।

রোববার বিকেলে সচিবালয়ে প্রাণিসম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর ডিসেম্বর ২০২০ পর্যন্ত অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।

এ সময় শ ম রেজাউল করিম বলেন, প্রকল্প পরিচালকদের কাছ থেকে স্বচ্ছতা, সততা ও নিষ্ঠা প্রত্যাশা করি। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার পরিচয় দিতে হবে। অপ্রয়োজনীয়ভাবে সরকারি অর্থ ব্যয় থেকে বিরত থাকতে হবে।

প্রকল্পের কাজ পরিপূর্ণভাবে শেষ হওয়া ছাড়া অর্থ পরিশোধ করলে সংশ্লিষ্টদের দায়-দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, ভালোভাবে যাচাই-বাছাই করে প্রকল্প প্রণয়ন করতে হবে। প্রকল্প প্রণয়নে অস্বাভাবিক মূল্য নির্ধারণ করা যাবে না। প্রকল্পে প্রস্তাবিত মূল্য বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। প্রস্তাবে কোনো ধরনের অসংগতি মেনে নেয়া হবে না।

অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ও অস্বাভাবিক কোন কিছু প্রকল্প প্রস্তাবে অন্তর্ভুক্ত করা থেকে বিরত থাকতে হবে। বিশেষ কাউকে সুবিধা দেয়ার জন্য প্রকল্পের টেন্ডার প্রক্রিয়ায় ইচ্ছেমতো শর্তজুড়ে দেয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা