জাতীয়

পাওনা পরিশোধের দাবিতে চিনিকল শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি ৬টি চিনিকল পুণরায় চালু করা এবং শ্রমিক, কর্মচারী ও আখচাষীদের পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে ফরিদপুর চিনিকল পরিবার।

শুক্রবার (১ জানুয়ারি) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ১৫ টি চিনিকলের মধ্যে ৬ টি বন্ধ করে দেওয়া হয়েছে। কৃষকদের মধ্যে আহাজারি চলছে। লাখ লাখ হেক্টর জমিতে আখ চাষ করেছেন তারা। সেই আখ মাড়াইয়ের অভাবে খেতেই শুকিয়ে যাচ্ছে। অথচ অভুক্ত থাকছেন কৃষকরা।

লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে তাদের সন্তানদের। স্কুলের বেতন দিতে পারছেন না। বক্তারা আরও বলেন, চিনিকলগুলো বন্ধের ষড়যন্ত্র করা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিনিকলগুলোকে রাষ্ট্রায়ত্ত করেছেন। সেগুলোকে আমাদের রক্ষা করতে হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খুরশেদ আলম খুসরু, সরোয়ার সুমন, সুজন ও উজ্জল।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা