জাতীয়

কক্সবাজার ভ্রমণে নিষেধাজ্ঞা: পর্যটকদের বাড়ি ফেরার নির্দেশ

মঈনুল হাসান পলাশ:
করোনাভাইরাস প্রতিরোধে গণজমায়েত ঠেকাতে পর্যটকদের কক্সবাজার আগমন ও ভ্রমণের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে জেলাপ্রশাসন। সে সঙ্গে এরই মধ্যে আগত পর্যটকদের বাড়ি ফিরার নির্দেশ দেয়া হয়েছে। করোনার প্রাদুর্ভাব ঠেকাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার ৪টায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

জেলা প্রশাসনের এই সিদ্ধান্তের পর থেকে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় মাইকিং করা হচ্ছে। বিকাল ৪টা থেকে সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে মাইকিং এর মাধ্যমে পর্যটকদের সৈকত থেকে সরে যেতে বলা হচ্ছে।

ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের পুলিশ সুপার জিল্লুর রহমান জানান, প্রশাসনের নেয়া সিদ্ধান্ত কার্যকর করতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ।

তিনি বলেন, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই নিদেশ বলবৎ থাকবে।

এদিকে কক্সবাজারে এ পর্যন্ত ৩ জন বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান। তিনি জানান, কক্সবাজার জেলায় কোথাও এখনো পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি পাওয়া যায়নি। করোনা ভাইরাস নিয়ে কক্সবাজার জেলাবাসিকে বিভ্রান্ত এবং আতংকিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা