বাসে আগুনের ঘটনায় ৩  বিএনপি নেতা শনাক্ত  
জাতীয়

বাসে আগুনের ঘটনায় ৩  বিএনপি নেতা শনাক্ত  

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের দিন রাজধানীতে বাসে আগুন দেয়ার ঘটনায় ছয় জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে তিনজনই বিএনপি নেতা।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে ডিবি মতিঝিল বিভাগ থেকে অগ্নিসংযোগকারীদের শনাক্তের বিষয়টি জানানো হয়।

তারা হলেন- পল্টন থানা ছাত্রদলের সাবেক নেতা কাজী রেজাউল হক বাবু ওরফে জিম বাবু, পল্টন থানা যুবদলের সদস্য লিয়ন হক ও ইমতিয়াজ। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে এই তিন জনকে শনাক্ত করা হয়। এ ছাড়া এ ঘটনায় আরও তিন জনকে শনাক্ত করা হয়েছে বলে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের মতিঝিল জোনের উপ-কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, ‘যারা সরাসরি বাসে আগুন দিয়েছে, সিসিটিভি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাদের কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। এরমধ্যে বিএনপি কার্যালয়ের বিপরীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় তিন জনকে চিহ্নিত করা হয়েছে। যাদেরকে বিএনপির পক্ষে বের হওয়া মিছিলে দেখা গেছে। তাদের গ্রেফতার করতে পারলে পুরো বিষয়টি পরিষ্কার হবে। এছাড়া অন্যদের গ্রেফতারে অভিযান চলছ।’
প্রসঙ্গত, ঢাকা-১৮ আসনের উপ নির্বাচনের দিন রাজধানীর বিভিন্ন স্থানে অন্তত ৯টি বাসে আগুন অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ১৬টি মামলা করে পুলিশ। এই পর্যন্ত এসব মামলায় ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা