জাতীয়

রাজধানীর মিরপুরে মাস্ক না পরায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক : মাস্ক না পরে বাইরে বের হওয়ার অপরাধে রাজধানীর মিরপুর এলাকায় সাতজনকে জরিমানা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২০ নভেম্বর) সকালে র‌্যাব-৪ এর মিডিয়া কো-অর্ডিনেটর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। জনসচেতনতা বাড়াতে মিরপুর সরকারি বাংলা কলেজের সামনের এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মাস্ক না পরে বাইরে বের হওয়ায় সাতজনকে দুই হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ২০০ দিনমজুর ও রিকশাচালকের মধ্যে মাস্ক বিতরণ করে তাদের সতর্ক করা হয়।

করোনাকালীন সময়ে জনসচেতনতা বাড়ানো ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালনে র‌্যাব-৪ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা