জাতীয়

আরও এক সপ্তাহ থাকবে মেঘলা আবহাওয়া ও শীতল বাতাসের চলাচল

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে আগামী এক সপ্তাহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ঝড়ো বাতাসসহ মেঘলা আবহাওয়া ও শীতল বাতাসের চলাচল অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আগামী রোববার (২৫ অক্টোবর) থেকে এই পরিস্থিতি স্বাভাবিক হতে থাকবে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।

এদিকে মেঘ মানচিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে এবং একই দিকে আরও অগ্রসর হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, নিম্নচাপটি এখনও সমুদ্রে অবস্থান করছে। তবে আজ (শুক্রবার) মধ্যরাত কিংবা আগামীকাল (শনিবার) সকালের মধ্যে এটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের ওপর দিয়ে অতিক্রম করতে পারে। এর ফলে রোববার দুপুর পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ঝড়ো বাতাস অব্যাহত থাকতে পারে। এরপর আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে।

বিভিন্ন বেসরকারি সংস্থার আবহাওয়ার পূর্বাভাসও বলছে, ঢাকাসহ বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোতে শনিবার সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে দেশের মধ্যাঞ্চলে মাঝারি আকারের বৃষ্টিপাত হবে। এছাড়াও সারাদেশেই থাকবে মেঘলা আবহাওয়া ও শীতল বাতাসের চলাচল।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপটির প্রভাবে উপকূলীয় জেলাগুলো এবং সেসব জেলার অদূরবর্তী দ্বীপ ও চরাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৫ ফুট বেশি উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে। এছাড়াও দেশের বিভিন্ন এলাকায় অভ্যন্তরীণ নৌযান চলাচল ব্যাহত হবে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা