জাতীয়

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্যোগে ওমরাহ শেষে দেশে ফিরলেন ৪৬ জন

নিজস্ব প্রতিবেদক

সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের উদ্যোগে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন ৪৬ জন মুসল্লি। রোববার (৪ অক্টোবর) দুপুরে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

জানা গেছে, দলের নেতাকর্মী ও সাধারণ মুসল্লিদের জন্য বিনামূল্যে ওমরাহ পালনের ব্যবস্থা করা হয়। ওমরাহ পালন শেষে দেশে ফিরে অংশগ্রহণকারীরা এ উদ্যোগের প্রশংসা করেন। তারা জানান, এ ধরনের কার্যক্রম ধর্মীয় অনুশীলন ও ইসলামের প্রতি দলের নেতাকর্মীদের আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে।

এ সময় লুৎফুজ্জামান বাবর বলেন, বিএনপি অতীতে সংবিধানে ‘বিসমিল্লাহ’ সংযোজনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতেও দলের উদ্যোগে ধর্মীয় কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ ছাড়া দলের শৃঙ্খলার বিষয়ে কথা বলেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, কোনও ব্যক্তির দায় দল নেবে না। দলের শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতে প্রয়োজন হলে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে।

লুৎফুজ্জামান বাবরের উদ্যোগে আয়োজিত এই ওমরাহ কার্যক্রমে দলের নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মুসল্লিরাও অংশ নেয়ার সুযোগ পেয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি মঙ্গলবার

বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে আগামী মঙ্গলবার (...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা