জাতীয়

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বনির্ভর আন্দোলনের সূচনা করেছিলেন, তারেক রহমানের নেতৃত্বে সেই আন্দোলনকে আরও এগিয়ে নেওয়া হচ্ছে। এ লক্ষ্যেই বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মধ্যে নারিকেল গাছের চারা ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে কৃষকদের মধ্যে পাঁচটি করে নারিকেল গাছের চারা এবং সার বিতরণ করা হয়।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আল্লাহর রহমতে আমাদের এলাকা কৃষির জন্য অত্যন্ত সম্ভাবনাময়। এখানে বছরে দুই থেকে চারটি ফসল উৎপাদন হয়। তাই পরিকল্পিতভাবে কৃষিকাজ করতে হবে। কৃষকদের সুবিধার জন্য সরকারের উদ্যোগে খাল খননের মাধ্যমে সেচব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে।

তিনি বলেন, লক্ষ্মীপুর সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার জন্য সরকার ১ হাজার ৬০০টি নারিকেল গাছের চারা বরাদ্দ দিয়েছে। পাশাপাশি কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে। এসব উদ্যোগের লক্ষ্য কৃষকদের উদ্বুদ্ধ করা এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করা। সরকার সবসময় কৃষকদের পাশে থাকবে।

মন্ত্রী আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে যে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে, তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জনপ্রিয় খাল খনন কর্মসূচির ধারাবাহিকতা। এ কর্মসূচির ফলে পানি চলাচল স্বাভাবিক হবে, জলাবদ্ধতা কমবে, রাস্তার ক্ষয়ক্ষতি হ্রাস পাবে এবং কৃষি উৎপাদন বাড়বে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান ইমামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কৃষকেরা।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা