সংগৃহীত ছবি
জাতীয়

জাপানে গেলেন বিমান বাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক: বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ সস্ত্রীক ও দুজন সফরসঙ্গীসহ এক সরকারি সফরে আজ জাপানের উদ্দেশে ঢাকা ছাড়েন।

আরও পড়ুন: রোহিঙ্গাদের ৩য় দেশে পুনর্বাসনে সহায়তা

আইএসপিআর বলেন, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান চিফ অব স্টাফ অব জাপান সেলফ ডিফেন্স ফোর্স জেনারেল উচিকুরা হিরোয়াকির আমন্ত্রণে ১৪-১৮ অক্টোবর জাপান সফর করবেন।

সফরকালে বিমান বাহিনী প্রধান জাপানে অনুষ্ঠেয় ‘এয়ার ফোর্স ফোরাম ইন জাপান’ অনুষ্ঠান উপলক্ষ্যে ইন্দো-প্যাসিফিক এয়ার চিফস কনফারেন্স ইন টকিওসহ বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধান, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা যোগদান করবেন।

এ ছাড়া, বিমান বাহিনী প্রধান অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

বিমান বাহিনী প্রধান সফর শেষে আগামী ১৮ অক্টোবর দেশে ফিরবেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা