সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদ বাজার এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে মোহাম্মদ টোটন (৩৫), মোছা. নিপা আক্তার (৩০) ও মো. বায়জিদ (৩) নামে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৪টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন: গুলশানে ২ জনের লাশ উদ্ধার

এই ঘটনার পরে আহত অবস্থায় তাদের ৩ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। বর্তমানে এই হাসপাতালে তারা চিকিৎসাধীন অবস্থায় আছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, ৩ বছরের শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তবে জানতে পেরেছি বাসায় গ্যাস লিকেজ থেকে এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

তিনি আরও বলেন, মো. টোটনের শরীরের ৫০ শতাংশ, নিপার শরীরের ৩২ শতাংশ ও তাদের শিশু সন্তান বাইজিদের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা