সংগৃহীত ছবি
জাতীয়

কাল থেকে রেল সেবা চালু

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশ রেলওয়ের (বিআর) সেবা প্রায় ২সপ্তাহ বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেনের কার্যক্রম পুনঃরায় শুরু হবে।

আরও পড়ুন: আজ ১৩ ঘন্টা কারফিউ শিথিল

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাৎ হোসেন এই কথা জানান।

তিনি বলেন, সারাদেশে চলমান কারফিউ শিথিলের সময় কিছু লোকাল, মেল এবং কমিউটার ট্রেন স্বল্প দূরত্বের রুটে পরিচালনা করা হবে।

এ সময় জানতে চাইলে রেলওয়ের মহাপরিচালক আরও বলেন, সারাদেশে ‘আন্তঃনগর ট্রেন চলাচলের বিষয়ে এখনও কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে এই বিষয়ে ২, ৩ দিন পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: ভারতে ভূমিধসে নিহত ১৪৩

সারাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সহিংসতার মধ্যে বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল থেকে বাংলাদেশ রেলওয়ে সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ করে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা