প্রবাস

করোনায় সৌদিতে ১৫ বাংলাদেশির মৃত্যু

সান নিউজ ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে ১৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৬৫ জন।

এ অবস্থায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের জরুরি চিকিৎসা সহায়তা অব্যাহত রাখতে বাংলাদেশি চিকিৎসকদের সমন্বয়ে ডক্টরস পুল গঠন করা হয়েছে।

রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (কূটনৈতিক উইং) মো. বেলাল হোসেন জানিয়েছেন, সৌদি আরবে এ পর্যন্ত ৬ হাজার ৩৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ১৫ এপ্রিল পর্যন্ত ৬৫ জন মারা যায়। এর মধ্যে বাংলাদেশি ১৫ জন।

করোনাভাইরাসে এ নিয়ে সৌদি আরবে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ জনে।

এদিকে দূতাবাস সূত্র জানিয়েছে, করোনায় আক্রান্ত প্রবাসী বাংলাদেশিদের চিকিৎসার জন্য ডক্টরসপুল গঠনের পাশাপাশি দূতাবাসের হটলাইন নম্বরে যোগাযোগ করে যে কোনও সময় বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা নিতে পারবেন সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা।

সৌদি আরবে করোনাভাইরাসের কারণে সমস্যায় থাকা বাংলাদেশিদের মধ্যে খাদ্য সহায়তা দেওয়ার কার্যক্রমও হাতে নিয়েছে দূতাবাস। এজন্য নিজ উদ্যোগে দূতাবাসের সাথে যোগাযোগ করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।

একইসঙ্গে সৌদি আরবে অবস্থানরত সবাইকে (সৌদি/নন সৌদি সবাই) খাদ্য সাহায্য দেওয়ার জন্য সৌদি সরকার কর্তৃক নির্বাচিত সংগঠনসমূহের নাম ও যোগাযোগের টেলিফোন নম্বরও দেওয়া হচ্ছে।

করোনাভাইরাসের স্বাস্থ্য ঝুঁকির কারণে পাসপোর্ট ভিসাসহ দূতাবাসের সব কনস্যুলার সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ আছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক নোটিশে দূতাবাস জানিয়েছে, 'বিভিন্ন শহরে কারফিউ জারি থাকায় এবং উদ্ভূত পরিস্থিতিতে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় দাম্মাম, জুবাইল, আলহাসা, হাফর-আল বাতেন, বুরাইদা, হাইল, আরআর, গুরাইত, তাবারজল, আর আর, ওয়াদী দাওয়াসসের ও তুরাইফ শহরে বসবাসকারী প্রবাসীদের পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী পাসপোর্ট বিতরণ করা সম্ভব হচ্ছে না। উদ্ভূত পরিস্থিতিতে সাময়িক অসুবিধার জন্য দূতাবাস আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এক্ষেত্রে জরুরি যোগাযোগ/পরামর্শের জন্য দূতাবাসে কনট্রোল রুম খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে দূতাবাসের কনট্রোল রুমের সংশ্লিষ্ট টোল ফ্রি ৮০০ ১০০০ ১২৪ (ডিপ্লোম্যাটিক উইং) ৮০০ ১০০০ ১২৫ (শ্রম সংক্রান্ত/অন্যান্য বিষয়) এবং ৮০০ ১০০০ ১২৬ (পাসপোর্ট সংক্রান্ত) নম্বরে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১টার মধ্যে যোগাযোগ করারা অনুরোধ করা হলো।'

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা