ছবি: সংগৃহীত
রাজনীতি

ভোলায় আ’লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

ভোলা প্রতিনিধি: ভোলায় বিএনপির অবরোধ কর্মসূচির দিনে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ।

আরও পড়ুন: সৌদি আরবের পথে প্রধানমন্ত্রী

রোববার (৫ নভেম্বর) সকালে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের নেতৃত্বে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে এ শোভাযাত্রা করে দৌলতখান-বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠন।

শোভাযাত্রাটি ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে শুরু হয়ে বোরহানউদ্দিনে গিয়ে শেষ হয়। এ সময় ২ উপজেলার শত শত নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়।

আরও পড়ুন: ৪৮ ঘণ্টার অবরোধ চলছে

সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, হরতাল, অবরোধ, আগুন সন্ত্রাস, বোমাবাজি করে কোনো লাভ হবে না। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। তাদের ধাক্কা দিয়ে নাড়ানো যাবে না। আর খুনিদের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ বিএনপিকে চিনে ফেলেছে। দেশের মানুষ এখন আর হরতাল-অবরোধ বিশ্বাস করে না। মানুষ মনে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদে থাকবে। বিএনপি দেশকে পাকিস্তান বানাতে চায়। তারা শান্তির জনপদকে অশান্ত করতে চায়।

আরও পড়ুন: পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন

এ সময় আরও উপস্থিত ছিলেন- বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র রফিকুল ইসলাম, দৌলতখান উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম খান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার প্রমুখ।

বিএনপি ও জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে অনুষ্ঠিত শান্তি শোভাযাত্রায় ২ উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা