রাজনীতি

নিরপেক্ষ নির্বাচন চাই

নিজস্ব প্রতিবেদক : দেশের মানুষ আজ সুষ্ঠু নির্বাচন চায় জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেছেন, এটা ২০১৪ বা ২০১৮ সাল নয়, এটা ২০২৪ সালের নির্বাচন। আমরা আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনাকে গদি থেকে নামিয়ে ছাড়ব ইনশাআল্লাহ।

আরও পড়ুন : খসরু-স্বপন ৬ দিনের রিমান্ডে

শুক্রবার (৩ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সমাবেশে এসব তিনি কথা বলেন৷

মুফতি ফয়জুল করিম বলেন, আমরা রক্তপাত চাই না। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার ফিরিয়ে দিতে চাই। অধিকার আদায়ের জন্য এ দেশের মানুষ স্বেচ্ছায় কারাবরণ করবে। মুক্তিযুদ্ধের চেতনার নামে আজকে সরকার ক্ষমতায় থাকতে চায়। আওয়ামী লীগের অধীনে কখনো সুষ্ঠু ভোট সম্ভব নয়।

আরও পড়ুন : নাশকতা মামলায় আসামি আ’লীগ কর্মী

দলটির মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেন, চাল-ডাল তেলসহ সবকিছুর দাম বেড়েছে। শুধুমাত্র দাম কমেছে গুলি টিয়ারগ্যাসের। আমাদের তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আজকের সমাবেশের জনসমুদ্র প্রমাণ করেছে ইসলামী আন্দোলন দায়িত্বশীল রাজনৈতিক দল। দেশপ্রেমিক রাজনৈতিক দল। দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট চলছে। এই সংকট তৈরি হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মধ্যে দিয়ে। এর মাধ্যমে সরকার আজীবন ক্ষমতায় থাকার ব্যবস্থা করেছে। তাই এবার সরকারকে বিদায় জানাতে প্রস্তুত দেশের জনগণ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা