ছবি-সংগৃহীত
রাজনীতি

আ’লীগ সরকারের ভিত্তি জনগণ

নিজস্ব প্রতিবেদক : কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, সন্ত্রাস করে, অবরোধ করে সরকারের পতন ঘটানো যাবে না। এই সরকারের ভিত্তি জনগণ। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে, তৃণমূলে। মাটির অনেক গভীরে। ইচ্ছা করলেই সন্ত্রাস করে, ভয় দেখিয়ে, গাড়ি পুড়িয়ে, মানুষকে হত্যা করে আওয়ামী লীগের পতন ঘটানো যাবে না।

আরও পড়ুন : মার্কিন নতুন ভিসানীতি ঘোষণা

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গাবতলীতে ফুলের পাইকারি বাজার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আব্দুর রাজ্জাক বলেন, আমরা উন্নয়নের মহাসড়কে আছি। উন্নয়নের মহাসড়কে আমাদের গতি আরও ত্বরান্বিত করতে হবে। তার জন্য দেশে রাজনৈতিক স্থীতিশীলতা প্রয়োজন। এই সরকারের উন্নয়ন সারা পৃথিবীতে প্রসংশিত, নন্দিত। জনগণ শেখ হাসিনাকে আরেকবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবে।

তিনি বলেন, আর জনগণ যদি আমাদের প্রত্যাখ্যান করে, ভালো আমরা স্যালুট দিয়ে ক্ষমতা ছেড়ে চলে যাবো। এর ব্যত্যয় হবে না। নির্বাচনে আসতে হবে। নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। জনগণ নির্ধারণ করবে কে আগামীতে ক্ষমতায় আসবে।

আরও পড়ুন : স্লোগানে সোহরাওয়ার্দী উদ্যান মুখরিত

অনুষ্ঠানে গণমাধ্যমের কম উপস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, মিডিয়া ব্যস্ত থাকে ভূমিদস্যুদের নিয়ে। তারাই পত্রিকার মালিক। তারা আমাদের রাজনৈতিক নেতাদের জন্য কলাম রেখেছে। নেতাদের কলাম, তারা কিছু বলুক না বলুক খালি একটা অনুষ্ঠানে হাজির হলে, নেতার কলাম হিসেবে একটা সংবাদ ছাপা হবে। একটা নির্দিষ্ট জায়গা আছে পত্রিকার পাতায়, ওইখানে তাদের কলাম প্রতিদিনই ছাপা হয়। রাজনৈতিক নেতা সে যা বলে তাও ছাপা হয়, যা বলে নাই তাও ছাপা হয়। সুন্দর করে লিখে দেয়।

এলসি সমস্যায় অনেক চাষি বিদেশ থেকে চারা আনতে পারেননি জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, বিদেশ থেকে এলসি করার ডলার পাওয়া যায় না। ডলার যারা চুরি করে তাদের প্রতিরোধ করা আমার দায়িত্ব। এখানে আমার কিছুটা ব্যর্থতা থাকতে পারে। মন্ত্রী হিসেবে আমি দায়িত্ব এড়াতে পারি না। আপনারা জানেন বিরাট চক্র কাজ করে। সারা পৃথিবীতে মোকাবিলা করা কঠিন। প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করেন অর্থনীতিকে যারা ধ্বংস করতে চায়, লুটে খায় তাদের মোকাবিলা করার জন্য।

আরও পড়ুন : কাওলা-ফার্মগেট সময় লাগবে ১০ মিনিট

তিনি বলেন, কৃষিক্ষেত্রে উন্নয়নের যে দিগন্ত উন্মোচন হয়েছে- এর ধারাবাহিকতা থাকা উচিত।

ফুল ব্যবসায়ীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, এই মার্কেট অনেক সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। আগে ফুলের এমন চাষাবাদ ছিল না। ফুলের এত ব্যবহার ছিল না। এখন ফুলের ব্যবহার অনেক বেড়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা