মেয়র মো. জাহাঙ্গীর আলম
রাজনীতি

দায়িত্ব ফিরে পাওয়ার অপেক্ষায় জাহাঙ্গীর

সান নিউজ ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র মো. জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের আদেশ প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুন: যুদ্ধের অবসান চায় রাশিয়া

জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুরবাসীর ক্ষতি হয় এমন কোনো কাজ করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। সবার সঙ্গে আলোচনা করে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও মহানগরীর দলের সিনিয়র নেতাদের পরামর্শ নিয়ে কাজ করে যাবো।

এদিকে মহানগর আওয়ামী লীগ নেতা মাজহারুল ইসলাম বলেন, জাহাঙ্গীর আলম দলে ফেরায় নগরীর দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ তাকে মেয়রের চেয়ারে ফের বসতে দেখতে চান।

এ বিষয়ে জাহাঙ্গীর আলম জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িকভাবে মেয়রের দায়িত্ব থেকে বিরত রেখেছে। তাই মন্ত্রণালয় তাকে চিঠি দিলে তিনি তার দায়িত্ব পালন শুরু করবেন। তিনি মেয়রের দায়িত্বে ফিরছেন বলে আশা প্রকাশ করেন।

আরও পড়ুন: কক্সবাজারে ৪ রোহিঙ্গা গুলিবিদ্ধ

প্রসঙ্গত, ২০২১ সালের সেপ্টেম্বরে জাহাঙ্গীর আলমের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই অডিওতে মুক্তিযুদ্ধে ৩০ লাখ লোক শহীদ ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করতে শোনা যায় জাহাঙ্গীর আলমকে।

এ ঘটনায় ওই বছরের ১৯ নভেম্বর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে বেশ কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৫ নভেম্বর তাকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

মধ্যরাতে গোবিপ্রবিতে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের বাইরে...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা