তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ (ফাইল ছবি)
রাজনীতি

তল্লাশিকে অতিরঞ্জিত করে বলছে বিএনপি

সান নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, অফিসে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশিকে বিএনপি অতিরঞ্জিত করে বলছে।

আরও পড়ুন: প্রাথমিকের বৃত্তি পরীক্ষা পেছাল

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিক মোতাহার হোসেন সম্পাদিত ‘বঙ্গবন্ধুর তিন প্রজন্মের রাজনীতি’ ও ২টি জীবনীগ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

চারদিন পর সোমবার বিএনপি অফিস খুলে দিয়েছে পুলিশ। বিএনপির নেতারা অফিস দেখে বলেছে, এই অফিস আইন-শৃঙ্খলা বাহিনী এমনভাবে তছনছ করেছে যা ৭১ সালের পাকবাহিনীও এ ধরনের নৃশংসতা করেনি। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ড. হাছান মাহমুদ বলেন, ‘যে অফিসে তাজা বোমা পাওয়া গেছে সে অফিসে তো তন্ন তন্ন করে আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি করবে, এটা খুবই স্বাভাবিক।’

আরও পড়ুন: বিএনপি নির্বাচনে অংশ নিলে খুশি

তথ্যমন্ত্রী আরও বলেন, বোমার সঙ্গে সেখানে কোনো গ্রেনেড আছে কি না, সেটি দেখতে যাওয়া বা অন্যান্য কোনো কিছু আছে কি না, মরণাস্ত্র আছে কি না, সেটি জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়ার ফটোর বাক্সের ভেতর ঢুকিয়ে রেখেছে কি না, সেটা তো আইনশৃঙ্খলা বাহিনীকে দেখতেই হয়।

আরও পড়ুন: ফিলিস্তিনি কিশোরীকে গুলি করে হত্যা

তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী তদন্তের স্বার্থে সেখানে তল্লাশি চালিয়েছে এবং সেই তল্লাশিকে তারা (বিএনপি) যেভাবে অতিরঞ্জিত করে বলছে, আসলে ১০ ডিসেম্বর তারা প্রচণ্ড ফ্লপ করেছে। যে হাঁকডাক দিয়ে তারা সমাবেশের ডাক দিয়েছিল সেটার তুলনায় কিছুই করতে পারেনি। ১০ লাখ মানুষের সমাবেশ করবে বলে বড়জোর ৫০ হাজার মানুষের একটি সমাবেশ করেছে, তাও একটি গরুর হাটের ময়দানে। সেই কারণে মুখ রক্ষার জন্য এখন নানা ধরনের অভিযোগ-অনুযোগ উপস্থাপন করার চেষ্টা করছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা