অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া
রাজনীতি

রংপুর সিটি নির্বাচনে আ’লীগের প্রার্থী ডালিয়া

সান নিউজ ডেস্ক: রংপুর সিটি করোপশেন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ইরানে হিজাববিরোধী বিক্ষোভে নিহত ৭২

বলা হয়েছে, আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নিদের্শক্রমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আসন্ন রংপুর সিটি কপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীর নাম ঘোষণা করেছেন। তিনি হলেন অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ২০ নভেম্বর থেকে মনোয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। আজ ছিল মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষ দিন।

আরও পড়ুন: এবার বাধ্যতামূলক অবসরে উপসচিব

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটির ভোট গ্রহণ হবে। মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর। ১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে পর দিন ৯ ডিসেম্বর। এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে ইসির যুগ্ম সচিব নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক আবদুল বাতেনকে।

আরও পড়ুন: ওয়ালমার্ট স্টোরে বন্দুক হামলায় নিহত ১০

২০১২ সালের ২৮ জুন ৩৩টি ওয়ার্ড নিয়ে রংপুর সিটি করপোরেশন গঠিত হয়। এরপর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ওই বছরের ২০ ডিসেম্বর। এতে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ মেয়র নির্বাচিত হন। বর্তমানে এই সিটি করপোরেশনের জনসংখ্যা প্রায় ১০ লাখ। আর ভোটার আছেন চার লাখের বেশি। ২০১৭ সালের দ্বিতীয় নির্বাচনের সময় ভোটার ছিলেন ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদসহ কয়েক...

রাবিতে হামলায় সাংবাদিকসহ আহত ১০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয়...

ব্রাজিলের ভাগ্য ঝুলে গেল

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন গড়াল দ্বিতীয় রাউন্ডে। প্রথম দফার হাড্ডাহাড্ড...

বিমানবন্দরের নিরাপত্তায় অবহেলা হলে কঠোর শাস্তি: বিমানমন্ত্রী

বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার...

বিদায়ী ম্যাচ খেলতে আর্জেন্টিনা দলে যোগ দিলেন মেসি

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই আর্জেন্টিনার জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা