বিএনপি দেশকে ব্যর্থ রাষ্ট্র করতে চায়
রাজনীতি

বিএনপি দেশকে ব্যর্থ রাষ্ট্র করতে চায়

সান নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি পরিকল্পিতভাবে অপরাজনীতির মাধ্যমে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়।

আরও পড়ুন : দেশের মানুষ বেহেস্তে আছে

তিনি বলেন, আওয়ামী লীগ কর্মীরা মাঠে নামলে রাজপথ নয়, বিএনপি অলিগলিও খুঁজে পাবে না।

শুক্রবার (১২ আগস্ট) সকালে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন সেতুমন্ত্রী। এক প্রতিবেদনে জানিয়েছে বাসস।

বিএনপি নেতারা কর্মীদের রাজপথ দখলের নির্দেশ দেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, রাজপথ কারো পৈত্রিক সম্পত্তি নয়, রাজপথ জনগণের সম্পদ, কাজেই অতীতের মত আবারও যদি রাজপথ দখলের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় তাহলে জনগণকে সাথে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে।

আরও পড়ুন : ইউক্রেন থেকে গম রফতানি শুরু

তিনি বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, বিএনপির হাঁকডাক লোকদেখানো, কর্মীদের চাঙ্গা রাখার অপকৌশল মাত্র, এসব তাদের ব্যর্থতা ঢাকার কৌশলী অপপ্রয়াস ছাড়া আর কিছু নয়।

তিনি আরও বলেন, বিএনপি সরকারে গিয়ে আবার লুটপাটের অবাধ সুযোগ সৃষ্টি করতে চায়, আবার হাওয়া ভবন তৈরি করে দেশের অমিত সম্ভাবনার পথ রুদ্ধ করে অন্ধকার পথে হাঁটতে চায়। জনগণ তাদের সে সুযোগ আর কখনো দেবে না।

ওবায়দুল কাদের বলেন, এদেশের ইতিহাসের সবচেয়ে ব্যর্থ বিরোধীদল হিসেবে বিএনপি নিজেরাই দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, দেশকে সংকটে ফেলে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।

আরও পড়ুন : শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়তে পারে ছুটি

তিনি বলেন, জনগণের প্রতি আস্থাহীন এক রাজনৈতিক দল বিএনপি। তাদের রাজনৈতিক মেরুদণ্ড অত্যন্ত ভঙ্গুর। বিএনপি ক্ষমতায় যেতে চায়, কিন্তু নির্বাচনে যেতে ভয় পায়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মহাসচিব নির্বাচিত হয়ে সংসদে যাবেন না, আবার অন্যদের সংসদে পাঠাবেন। বিএনপি এমন লাজ-লজ্জাহীনতা। তাদের প্রতি মানুষের আস্থাহীনতা তলানিতে গিয়ে ঠেকেছে।

তিনি বিএনপি নেতাদের বলেন, এদেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসার সুযোগ নেই। আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেয়াই বিএনপির মঙ্গল। সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেয়া এসব দিবাস্বপ্ন দেখে কোনো লাভ নেই।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা