বিএনপি থেকে পদত্যাগ করলেন সাক্কু
রাজনীতি

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাক্কু

সান নিউজ ডেস্ক : পদত্যাগ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কু।

আরও পড়ুন : নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইন্দোনেশিয়া

আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি। এর আগে তিনি টানা দুবার কুসিক মেয়রের দায়িত্ব পালন করেন।

বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর বাসায় সাক্কুর ব্যক্তিগত সহকারী মো. কবির হোসেন মজুমদার তার পক্ষে পদত্যাগপত্রটি জমা দেন।

সংবাদ মাধ্যমকে সন্ধ্যা ৭টার দিকে কবির হোসেন মজুমদার সাক্কুর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে মনিরুল হক সাক্কু কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রটি আমি নিজেই রাবেয়া চৌধুরীর হাতে পৌঁছে দিয়েছি।

আরও পড়ুন : আসামে বন্যায় ৯ জনের প্রাণহানি

কবির হোসেন মজুমদার আরও বলেন, পদত্যাগপত্রের একটি অনুলিপি বিএনপি মহাসচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর পোঁছানো হয়েছে।

জানা গেছে, ২০১৭ সালে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে বিএনপি সমর্থিত মনিরুল হক সাক্কুর কাছে পরাজিত হন আঞ্জুম সুলতানা সীমা।

সাক্কু ধানের শীষ প্রতীকে ৬৮ হাজার ৯৪৮ ভোট পেয়ে বিজয়ী হন। নৌকা প্রতীক নিয়ে সীমা পান ৫৭ হাজার ৮৬৩ ভোট।

আরও পড়ুন : পদ্মা সেতুর নাম পরিবর্তন হবে না

২০১২ সালের প্রথম সিটি নির্বাচনে সাক্কু ৬৫ হাজার ৫৭৭ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা প্রয়াত অধ্যক্ষ আফজাল খান পেয়েছিলেন ৩৬ হাজার ৪৭১ ভোট।

এদিকে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কুসিক নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ছয় মেয়র প্রার্থীসহ মোট ১৫৪ জনকে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। জেলা শিল্পকলা একাডেমিতে চলে এই মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম।

আরও পড়ুন : ফের বেড়েছে করোনা শনাক্ত

এতে মেয়র পদে মনোনয়নপত্র বৈধতা পাওয়া প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত, সদ্যবিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু (স্বতন্ত্র), বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের প্রয়াত নেতা অধ্যক্ষ আফজাল খানের ছেলে মাসুদ পারভেজ খান ইমরান (স্বতন্ত্র), নিজাম উদ্দিন কায়সার (স্বতন্ত্র), ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম, নাগরিক কমিটির কামরুল আহসান বাবুল (স্বতন্ত্র)।

আগামী ২০, ২১ ও ২২ মে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে আপিল গ্রহণ করা হবে।

আরও পড়ুন : আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

২৩ মে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হবে। ২৭ মে প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। ১৫ জুন কুসিক নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৭ হাজার ৭৯২ জন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ১১ হাজার ৬০০ ও নারী ১ লাখ ১৬ হাজার ১৯১ জন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা