রাজনীতি

বিএনপিতে আমার গুরুত্ব ছিল!

নিজস্ব প্রতিবেদক: বিএনপি থেকে বহিষ্কারের খবর পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্টাটাসে মেজর (অবঃ) আক্তারুজ্জামান রঞ্জন বলেন, খবরটা শুনে প্রথমে হাসিই পেল এবং তারপরে ভেবে ভালোই লাগলো যে এখনও বিএনপিতে আমার গুরুত্ব ছিল! তারপরে খুব কষ্ট পেলাম। কষ্ট কেন পেলাম তা আর কারো সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করলাম না। যাই হোক দেশমাতা খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি এবং সেই সাথে তারেক রহমানের সফলতা কামনা করি।

বহিষ্কারের বিষয়ে মেজর (অব.) আখতারুজ্জামান বলেন, আমাকে দল ক্ষমতায় থাকতেও বহুবার বহিষ্কার করা হয়েছিল। কিন্তু আমি দল এবং দলীয় আদর্শচ্যুত হইনি। কেন না আমি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং তারেক রহমানের রাজনীতি করি। আর এ কারণেই মাঝেমধ্যে অসহ্য যন্ত্রণায় সত্য কথা এবং সমালোচনা করে দলের সুবিধাভোগীদের শ্যেন দৃষ্টির শিকার হই। তবে, কথা একটিই আমি বিএনপিতে ছিলাম, আছি এবং থাকব।

জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কিশোরগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি মেজর (অব.) আক্তারুজ্জামানকে দলের শৃঙ্খলা পরিপন্থী কাজ করার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। রোববার (২০ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আক্তারুজ্জামানকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন: নাম প্রকাশ করবে না সার্চ কমিটি

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করার অভিযোগে ইতোপূর্বে বহিষ্কৃত মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা বেগমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

প্রসঙ্গত, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ মেজর (অব.)আখতারুজ্জামান এর আগেও এমন সব অভিযোগে দল থেকে চারবার বহিষ্কৃত হয়েও ২০১৮ সালের বিগত জাতীয় সংসদ নির্বাচনেও কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসন থেকে বিএনপি দলীয় প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতায় নামেন।

আরও পড়ুন: সাশ্রয়ী মূল্যে পণ্য দেবে সরকার

তবে ওই নির্বাচনের চার দিন আগে ২৪ ডিসেম্বর সন্ধ্যার পর এ আসনের কটিয়াদী উপজেলার বীর নোয়াকান্দি গ্রামে এক উঠান বৈঠকে উপস্থিত হলে সাদা পোশাকের একদল পুলিশ ওই বৈঠকে হাজির হয়। এ সময় তারা ওই বৈঠক পণ্ড করে দেয়।

এ হামলায় মেজর আক্তার রক্তাক্ত জখমের শিকার হয়ে গুরুতর আহত হন। এমনকি ওই বৈঠক থেকে তার ছেলে হাবিবুজ্জামান রনিসহ তিন নেতাকর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ। এমন আতঙ্ক-উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে অনুষ্ঠিত সে নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক আইজিপি ও রাষ্ট্রদূত নূর মোহাম্মদের কাছে হেরে যান মেজর (অবঃ) আক্তারুজ্জামান রঞ্জন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ১...

আরও ৩ প্রাণহানি, হাম ও উপসর্গে মোট ১১২৫ মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের...

ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে ইয়েমেনিরা

দীর্ঘস্থায়ী সংঘাতে বিপর্যস্ত ইয়েমেনে লাখ লাখ মানুষের জীবন চরম অনিশ্চয়তার মু...

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ছয়জন মারা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা