রাজনীতি

বিএনপিকে নিয়ে আ"লীগের না ভাবলেও চলবে 

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সমালোচনা না করে নিজেদের নিয়ে চিন্তা করতে ক্ষমতাসীন আওয়ামী লীগকে পরামর্শ দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, বিএনপিকে নিয়ে আওয়ামী লীগের না ভাবলেও চলবে। তাঁদের নিজের চড়কায় তেল দেওয়া উচিত। কীভাবে তাঁরা ক্ষমতায় টিকে থাকবে, সেই চিন্তা করা উচিত।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের ফাতিহা পাঠ ও দোয়ার অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সংগঠনের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বর্তমান সরকারের আর ক্ষমতায় থাকার সুযোগ নেই মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, দেশের মানুষের মুখে মুখে কথা উঠে গেছে যে, আওয়ামী লীগ নাই, বিএনপি আসছে।' এসময় তিনি জোর দিয়ে বলেন, এরই পূর্বে বিএনপি অনেকবার দাবি আদায় করেছে এবারও করবে।

নির্বাচন কমিশন পুনর্গঠন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সমালোচনা করে আব্বাস বলেন, ও (সিইসি) তো একটা ভুয়া লোক। ওর কথার আমরা কোনো মূল্য দেই না। সবচেয়ে বড় বিষয়, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন কমিশন গঠিত হতে পারে না, হবেও না। এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়াও হবে না। যে সরকার ভোট ডাকাতি করে ক্ষমতায় বসে আছ, তার অধীনে কীভাবে নির্বাচনে যাই?

ডিজিটাল মামলায় কাজী মুফতি ইব্রাহীমের গ্রেপ্তারেরও সমালোচনা করেন বিএনপির এই শীর্ষ নেতা। তাঁর মতে দেশের জ্ঞানী, গুনি ও আলেমদের গ্রেপ্তার করে বর্তমান সরকার কাউকে খুশি করতে চায়। তবে কাদের খুশি করতে চায়, সেটা ঠিক বোঝা যাচ্ছে না বলে জানান তিনি।

তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নাই-সরকারের এমন বক্তব্য প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি উঠিয়েছিল জামায়াতে ইসলামী। তাঁদের দাবির সঙ্গে ছিল আওয়ামী লীগ। এখন তারাই বলছে সুযোগ নাই। সুযোগ না থাকলে আওয়ামী লীগ পদত্যাগ করুক। তাঁদের ক্ষমতায় রেখে নির্বাচনে যাওয়া যাবে না।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা