রাজনীতি

জিয়ার মরণোত্তর বিচার বাংলার মাটিতে হবে

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, জাতির পিতাকে হত্যার মূল মদদদাতা ও পরবর্তীতে তথাকথিত হ্যাঁ/না ভোটের কুশিলব জিয়াউর রহমানের মরণোত্তর বিচার বাংলার মাটিতে হবে। সেইসঙ্গে তার ছেলে তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। এতিমের টাকা আত্মসাৎকারী খালেদা জিয়ার বিচারও এই বাংলার মাটিতেই হবে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) কানাডার ভ্যানকুভারে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় ডা. মুরাদ হাসান বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীর বিচারের রায় কার্যকর করার জন্য বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানান। কানাডায় অবস্থানরত প্রবাসী বাঙালিদের নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর জন্য কানাডা সরকারকে বাধ্য করতে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান তিনি।

মুরাদ হাসান বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে আমরা এখন উন্নয়নের মহাসড়কের যাত্রী। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আমাদের প্রত্যেককে যে যেখানে আছি সেখান থেকে দায়িত্ব-কর্তব্য সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। সবার মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাবো।

তিনি বলেন, শেখ হাসিনার বাংলাদেশে দুর্নীতি, জঙ্গিবাদ, মৌলবাদ চলবে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের মাটি থেকে এসব অপশক্তিকে উৎখাত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের “সোনার বাংলা” বিনির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা