রাজনীতি

যথার্থ জায়গায় মূল্যায়ন করেছে জাতিসংঘ 

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ যে এসডিজি অগ্রগতি পুরস্কার দিয়েছেন তা যথার্থ জায়গায় মূল্যায়িত হয়েছে।

তিনি বলেন, কৃষকরত্ন শেখ হাসিনা বাংলাদেশের মানুষ ও বাংলার কৃষক সামাজের ভাগ্য উন্নয়নে যে অবদান রেখেছেন প্রকৃতপক্ষেই তিনি এই সম্মানের দাবিদার। এদেশের কৃষকের ভাগ্যোন্নয়নে শেখ হাসিনার পাশাপাশি কৃষক লীগের যে সজাগ পাহারা তা শুধু বিজ্ঞাপনের ‘পাশে আছি সাথে আছি’র মত নয়। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদেশ কৃষক লীগ দূর্যোগ-দূর্বিপাকে এদেশের কৃষক সামাজের পাশে থাকে।

শেখ হাসিনা জাতিসংঘ কর্তৃক এসডিজি অগ্রগতি পুরস্কার এবং “ক্রাউন জুয়েল”(মুকুট মণি) সম্মানে ভূষিত হওয়ায় বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে একটি আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মতিয়া চৌধুরী।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি।

মতিয়া চৌধুরী আরও বলেন, শেখ হাসিনা জাতিসংঘ কর্তৃক এসডিজি অগ্রগতি পুরস্কার এবং ক্রাউন জুয়েল (মুকুট মণি) সম্মানে ভূষিত হয়েছেন তার রেণুকণা পরিমাণ হলেও কৃতিত্বের দাবিদার বাংলাদেশ কৃষক লীগ ও বাংলার কৃষক সমাজ।

কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, জাতিসংঘ কর্তৃক এসডিজি অগ্রগতি পুরস্কার ক্রাউন জুয়েল (মুকুট মণি) সম্মানে ভূষণের মাধ্যমে আজ প্রমাণিত হয়েছে কৃষকরত্ন শেখ হাসিনা এদেশের মানুষ ও কৃষক সমাজের জন্য বারবার জাতিসংঘ ও বিভিন্ন সংস্থা হতে সম্মানসূচক পুরস্কার বয়ে আনেন। পক্ষান্তরে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষরে জন্য দূর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ান হওয়ার মত লজ্জা বয়ে নিয়ে এসেছেন। আগামীতে দেশ বিরোধী যেকোন ষড়যন্ত্র বাংলাদেশ কৃষক লীগ রাজপথে থেকে কঠোর হস্তে প্রতিহত করবে।

বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি কৃষিবিদ ড. নজরুল ইসলাম, মো. আবুল হোসেন, অ্যাড. রেজাউল করিম হিরন, যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম আজম খান, সাংগঠনিক সম্পাদক অ্যাড. গাজী জসিম উদ্দিন, আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা, সৈয়দ সাগিরুজ্জামান শাকীক, হিজবুল বাহার রানা, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, সম্পাদকমণ্ডলীর সদস্য কৃষিবিদ শামসুদ্দিন আল আজাদ, মোশারফ হোসেন আলমগীর, সৈয়দ শওকত হোসেন সানু, এ্যাড. রাবেয়া হক, নিউ নিউ খেইন, অ্যাড. শেখ জামাল হোসেন মুন্না, কামরুজ্জামান লিটু, সদস্য শাহজাহান আলী, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সভাপতি আব্দুস সালম বাবু, ঢাকা জেলা দক্ষিণের সভাপতি জাকিউদ্দিন আহমেদ রিন্টু, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আব্দুল রব খান ও ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. হালিম খানসহ কেন্দ্রীয়, জাতীয় কমিটিসহ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা উত্তর-দক্ষিণের নেতৃরা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা