রাজনীতি

অপরাধ স্বীকার করলে বিদেশ যেতে পারবে খালেদা

নিজস্ব প্রতিবেদক: খালেদা জিয়া নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা চাওয়া ছাড়া চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার কোন সুযোগ নেই। এর বাইরে আইনের অন্য কোনও বিধান দেখাতে পারলে আইন পেশা ছেড়ে দেবেন বলে চ্যালেঞ্জ দিয়েছেন আইনমন্ত্রী।

বুধবার (৩০ জুন) সংসদে ২০২১-২১ অর্থবছরের বাজেটের ছাটাই প্রস্তাবের ওপর বক্তব্যকালে তিনি এ কথা বলেন। এর আগে জাতীয় পার্টি, বিএনপি ও গণফোরামের সদস্যরা ছাটাই প্রস্তাবের পর তাদের বক্তব্য দেন। বিএনপির হারুনুর রশীদ ও মোশাররফ হোসেন ছাটাই প্রস্তাবের ওপর বক্তব্যকালে তাদের দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি তোলেন। বিএনপির সদস্যরা বাজেট আলোচনাকালেও একই দাবি তুলেছিলেন।

খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, ‘উনার পরিবারের সদস্যরা দরখাস্ত করলেন। উনারা দরখাস্তে বলেছিলেন, উনাকে বিদেশ নিয়ে যেতে হবে। তাদের আবেদনে আইনের ধারার কথা উল্লেখ ছিল না। ওই আবেদনকে ৪০১ হিসেবে ট্রিট করে দুটো শর্ত দিয়ে তার দণ্ডাদেশ স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছিল। শর্ত দুটি হচ্ছে— তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং তিনি দেশে থেকে চিকিৎসা নেবেন। তারা (খালেদা জিয়ার পরিবার) এটা গ্রহণ করেছিলেন। গ্রহণ করে তারা খালেদা জিয়াকে জেলখানা থেকে বাসায় নিয়ে কার্যকরী করেছিলেন।’

আনিসুল হক আরও বলেন, বিএনপির নেতারা কথায় কথায় খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর কথা বলেন। একটি আবেদন যখন নিষ্পত্তি হয়ে যায়, তখন সেটা কি আবার পুনর্বিবেচনা করা যায়? উনারা তো দরখাস্ত করে শর্ত মেনে মুক্ত করে এনেছেন। তারপর এখন বলছেন বিদেশে যেতে দিতে হবে। এটা কী রকম কথা! ওই দরখাস্ত তো নিষ্পত্তি হয়েই গেছে। সেটার ওপর তো আর কেউ কিছু করতে পারবে না।

মন্ত্রী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘আইনে ৬টি সাব-সেকশন আছে। এর মধ্যে কোথাও যদি দেখাতে পারেন— আবার দরখাস্ত করতে পারবেন, আবার পুনর্বিবেচনা করতে পারবেন, তাহলে আমি আইন পেশায় থাকবো না।’

মুক্তির ক্ষেত্রে আইনের বিধান তুলে ধরে আইনমন্ত্রী বলেন, কোনও সাজাপ্রাপ্ত আসামিকে যদি মুক্তি দিতে হয়, সেটা আইনের মাধ্যমেই করতে হবে। অন্যভাবে কারও…। এক্ষেত্রে একটা উপায় আছে, তারা মহামান্য রাষ্ট্রপতির ক্ষমা চাইতে পারেন, বা ৪০১ ধারায় সরকারের কাছে ক্ষমা চাইতে পারেন। ক্ষমা চাইলে উনারা (রাষ্ট্রপতি ও সরকার) বিবেচনা করলে ক্ষমা করতে পারেন। আর সেই ক্ষমা চাইতে গেলে অবশ্যই দোষ স্বীকার করে চাইতে হবে। এছাড়া এই সংসদে বক্তৃতা দিয়ে বা অন্য উপায়ে… আইনটা দেখান। আইন দেখালে যদি আমরা না করি তাহলে বলতে পারবেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা