রাজনীতি

আ.লীগের মনোনয়ন কিনতে গিয়ে বিব্রতকর পরিস্থিতে ডিপজল

বিনোদন প্রতিবেদক : ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনতে গিয়েছিলেন মনোয়ার হোসেন ডিপজল। সঙ্গে নিয়েছিলেন এক ঝাঁক চলচ্চিত্র তারকা ও কর্মী-সমর্থকের বহর। কিন্তু পড়েন চরম বিব্রতকর পরিস্থিতির মুখে।

পরে মনোনয়ন ফরম না কিনেই ফিরে আসতে বাধ্য হন এই চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও অভিনেতা । ঘটনাটি মঙ্গলবার (৮ জুন) ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঘটে।

ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে জানা যায়, ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে বিএনপির সাবেক সংসদ সদস্য এখলাস উদ্দিন মোল্লা তার সহকর্মীদের নিয়ে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনতে আসেন। এসময় মনোনয়ন বিতরণ কমিটির সদস্যরা এখলাস উদ্দিন মোল্লার আওয়ামী লীগ বা অন্য সহযোগী সংগঠনের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছেন কিনা জানতে চান।

এখলাস উদ্দিন মোল্লার কাছে এই সংক্রান্ত কাগজপত্রও দেখতে চান সংশ্লিষ্টরা। কিন্তু তিনি কোনো কাগজপত্র দেখতে পারেননি। তাই দলের নিয়মানুযায়ী তার কাছে মনোনয়নপত্র বিক্রি করা হয়নি। পরে সেখান থেকে বের হয়ে যান তিনি।

এসময় বাইরেই অপেক্ষা করছিলেন মনোনয়ন প্রত্যাশী অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। এখলাস উদ্দিন মোল্লার ফরম কিনতে না পারার কারণ জানতে পেরে ডিপজলও চলে যান।

জানা গেছে, আওয়ামী লীগের কোনো পর্যায়ের প্রাথমিক সদস্যও নন ডিপজল। বরং তিনি বিএনপি সমর্থিত সাবেক ওয়ার্ড কাউন্সিলর। বিষয়টি নিয়ে উপস্থিত আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে গুঞ্জন সৃষ্টি হয়।

এসব গুঞ্জন ও মনোনয়ন ফরম কেনার যোগ্যতা না থাকায় নিরাশ হয়ে কার্যালয় ছাড়তে বাধ্য হন ডিপজল ও তার সমর্থকরা। তার সঙ্গে থাকা চলচ্চিত্র তারকা ও সমর্থকরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

তারকাদের মধ্যে ডিপজলের সঙ্গে ছিলেন জায়েদ খান, মিশা সওদাগর, রুবেল, রোজিনা, অঞ্জনা, দিলারা, নৃত্যশিল্পী মাসুম বাবুল প্রমুখ। তাদের মধ্যে অনেকেই আওয়ামী লীগের কর্মী-সমর্থক হিসেবে পরিচিত। কেউ কেউ দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগের কিছু অঙ্গ সংগঠনে।

এ প্রসঙ্গে ডিপজলকে কল দেয়া হলে মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক সায়েম খান বলেন, আমরা প্রথমে নিশ্চিত হওয়ার চেষ্টা করি যে, যিনি দলীয় মনোনয়ন নেবেন তিনি আমাদের কোনো সংগঠনে রয়েছেন কি না। সেটি নিশ্চিত হয়ে মনোনয়নপত্র বিতরণ করা হয়। একই সঙ্গে আমাদের দলীয় নেতাকর্মীদের মধ্যে এই দুজনের বিষয়ে বিরূপ মনোভাব থাকায় আপাতত তাদের মনোনয়নপত্র দেওয়া হয়নি।

সান নিউজ/এমএইচ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

স্মিথ-লাবুশেনকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে চাপে রাখল বাংলাদেশ

ডারউইন টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে অস্ট্রেলিয়ার আরও দুই উইকেট তুলে নিয়ে ম্য...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন শুরু

যান্ত্রিক ত্রুটির কারণে একদিন বন্ধ থাকার পর আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে দ...

মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে স্বর্ণ-রুপা ছিনতাই

মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব শানবান্দা এলাকায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ফা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা