রাজনীতি

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে বুধবার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হ‌বে বুধবার। দিবসটি উপলক্ষে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লী‌গের সভাপ‌তি শেখ হা‌সিনা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে।

বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।

এ সংগঠন‌টির প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবকে প্রাণের মেলা ও যুবমেলায় রূপ দিতে চায় যুবলীগ। এজন্য নেতাকর্মীদের সেভাবে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সকাল ১০টায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনু‌ষ্ঠিত হ‌তে যা‌চ্ছে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকাবেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এমপি।

সভাপতিত্ব করবেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

প্রসঙ্গত, বিগত বছ‌রের ১ নভেম্বর সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। কিন্তু করোনার কারণে সেটি উদযাপন করা যায়নি। তাই ১০ ফেব্রুয়ারি সংগঠন‌টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হ‌বে।

সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ বলেন, ঢাকা মহানগর উত্তরে ৫২টি ওয়ার্ড শাখা। প্রত্যেকে ব্যাপক জনসমাগম নিয়ে আসবেন। সংগঠনে এ প্রতিযোগিতা থাকতে হবে, এটাই সৌন্দর্য।

তিনি আরও বলেন, আপনাদের উপস্থিতিকে সুশৃঙ্খল ও বর্ণাঢ্য করতে হবে। সাজসজ্জা থাকতে হবে। মুজিব কোট থাকলে পরে আসবেন। প্রতিষ্ঠাবার্ষিকীকে প্রাণের মেলা ও যুবমেলা দৃশ্যমান হয় এমন প্রস্তুতি থাকতে হবে।

সবার ব্যানার এক সাইজের করে নিয়ে আসতেও পরামর্শ দেন এই যুবনেতা।

ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেনের সঞ্চালনায় এতে কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের নেতারা বক্তব্য দেন।

সান নিউজ/এমআর/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা