ছবি: সংগৃহীত
রাজনীতি

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছের গুড়ি ফেলে ‘শাটডাউন’ পালন

মাদারীপুর প্রতিনিধি

ডাসার উপজেলার গোপালপুর থেকে মেলকাই পর্যন্ত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা বড় বড় গাছ কেটে সড়ক অবরোধ করায় দুইদিকে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

রোববার ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। এ সময় কালকিনি উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা শাটডাউন সফল করার জন্য বিক্ষোভ মিছিল করে।

মিছিল শেষে বক্তব্য রাখেন কালকিনি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌরসভার সাবেক মেয়র ও জেলা যুবলীগ নেতা এনায়েত হোসেন প্রমুখ।

সকাল হওয়ার সঙ্গে সঙ্গে মাদারীপুরের আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় সড়কটি দ্রুত স্বাভাবিক করতে কাজ শুরু হয়। এ সময় ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, কালকিনি ও ডাসার থানার পুলিশ প্রশাসন এবং স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা একযোগে কাটা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

এ ঘটনায় যাত্রী ও স্থানীয়দের ভোগান্তি চরমে পৌঁছেছে। তবে কাউকে আটক করা যায়নি।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা