ছবি : সংগৃহিত
মতামত
বঙ্গবন্ধু-সুরক্ষা-বীমা-প্রকল্প-২০২২

বীমা নিষ্পত্তি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য সময়োপযোগী করা প্রয়োজন

কাজী মাহমুদর রহমান : বাংলাদেশে ২০শে ফেব্রয়ারি, ২০২২ তারিখ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিদের জন্য বঙ্গবন্ধু সুরক্ষা বীমা প্রকল্প চালু হয়। এটা একটা মহতী পদক্ষেপ। এই বীমা প্রকল্পের ১২ নং ধারা, বীমার টাকা পরিশোধের প্রক্রিয়া, নিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিদের স্বার্থরক্ষায় কিছু কথা বলা প্রয়োজন।

আরও পড়ুন : “আমি একজন সাধারণ প্রবাসী”

বীমা প্রকল্পের ১২ নং ধারায় বলা হয়েছে যে, বীমা দাবি নিষ্পত্তির জন্য নির্ধারিত আবেদন ফর্মে অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারন বীমা কর্পোরেশন বরাবর বীমা দাবির আবেদন দাখিল করতে হবে। এর ফলে যে ধরনের পরিস্থিতি তৈরী হবে তা হলোঃ-

১) বীমাকৃত ব্যক্তি হাসপাতালের সকল দেনা-পাওনা পরিশোধ করার পর বীমা কোম্পানির কাছে দাবি নিষ্পত্তির জন্য আবেদন করবে। এতে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির হাতে যথেষ্ট অর্থ থাকার ব্যাপার রয়েছে। অভিভাবকরা প্রতিনিয়ত এ সকল ব্যক্তিদের জন্য অর্থ ব্যয় করে তাদের হাতে কতইবা অর্থ থাকবে যে হাসপাতালের ব্যয় প্রথমে পরিশোধ করবে। এই বীমা প্রকল্প করা হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের আর্থিক সহায়তার জন্য। অথচ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি নিজ থেকে ব্যয় করার পর বীমার দাবি নিষ্পত্তির জন্য বীমা কোম্পানির দ্বারে দ্বারে ঘুরবে এটি কাম্য নয়।

২) বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বীমা কোম্পানির দ্বারে দ্বারে ঘুরতে যে পরিমাণ যাতায়াত খরচ হবে তা বহন করা তার পক্ষে বা পরিবারের জন্য চাপ মূলক হবে।

আরও পড়ুন : "সুশিক্ষা ও চাকরি"

৩) বাংলাদেশের যে চিত্র তাতে নিজ থেকে টাকা ব্যয় করে তা বীমা কোম্পানির কাছ থেকে আদায় করা একটা মহা যন্ত্রণাময় কাজ। এই যন্ত্রণা সহ্য করতে না পেরে সুস্থ ব্যক্তি অসুস্থ হয়। সেখানে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি যে আরও অসুস্থ হবে না তার নিশ্চয়তা কে দেবে?

৪) বীমা দাবি পরিশোধের জন্য বীমা কোম্পানিগুলো যে পরিমান প্রক্রিয়াগত কালক্ষেপণ করে তার ক্ষতিকর প্রভাব বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির উপর পড়বে নিশ্চিত।

৫) অভিজ্ঞতা থেকে দেখা যায় নানা ধরনের অযুহাতে বীমা কোম্পানিগুলো বীমা দাবির আংশিক পরিশোধ করে। বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে বীমা প্রক্রিয়ায় নানা বিবিধ নিয়ম কানুন কারও পক্ষে জানা বা মানা সম্ভব নয়। বীমা কোম্পানিগুলো এসবের সুযোগ নিয়ে সাধারণ জনগণকে বীমা দাবি পরিশোধে প্রতারণা করার অভিযোগ অনেকের কাছ থেকে শোনা যায়। আইনে কোথাও বলা হয়নি যে, ত্রুটি বিচ্যুতি যাহাই থাকুক না কেন, চিকিৎসা নেয়া সাপেক্ষে দাবিকৃত বীমা দ্রুত নিষ্পত্তি করতে হবে।

আধুনিক চিকিৎসা বীমা ব্যবস্থাপনায়, বীমাকৃত ব্যক্তি হাসপাতাল থেকে চিকিৎসা নেয়ার সময় বীমা কোম্পানিকে ফোন বা ইমেইল করে জানিয়ে দেয়। পাশাপাশি চিকিৎসা কেন্দ্রও বীমা কোম্পানি বীমাকৃত ব্যক্তির বীমা নম্বর ও অন্যান্য তথ্য দিয়ে বীমা কোম্পানিকে অবহিত করে। এরপর নির্ধারিত কাগজে সাইন করে বীমাকৃত ব্যক্তি হাসপাতাল পরিত্যাগ করে। বীমা কোম্পানি সরাসরি সেবা প্রদানকারী হাসপাতালকে চিকিৎসা ব্যয়ভার প্রদান করে।

আরও পড়ুন : আকবর দ্য গ্রেট: বিদায়ী শ্রদ্ধার্ঘ্য

অতএব এই ব্যাপারে ব্যবস্থাপনা পরিচালক, নিউরো–ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, সমাজ কল্যাণসহ সংশ্লিষ্ট সকলের উচিৎ বীমা দাবি নিষ্পত্তির ধারাসমুহ অতিদ্রুত সংশোধন ও সময়োপযোগী করা। বীমা নি্ষ্পত্তির ক্ষেত্রে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বা তার পরিবারকে জড়িত না করা ও চিকিৎসা নেয়া সহজতর করা।

লেখক : শিশুদের বিশেষ শিক্ষক ও প্রশিক্ষক, সাইকোথেরাপিস্ট, বিহ্যাভিয়ার থেরাপিস্ট।

ফোন : ০১৯১৪০০৯৯৪৭

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

শ্বশুড়বাড়িতে স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা

মাদারীপুরে শ্বশুড়বাড়িতে গিয়ে যৌতুকের টাকার দাবিতে এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা