ছবি: সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

রাজা রামমোহন রায়’র জন্ম

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন : ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ সোমবার (২২ মে) ৮ জৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ। ১ জিলক্বদ ১৪৪৪ হিজরী।

এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন : মাধুরী দীক্ষিত’র জন্মদিন

ঘটনাবলী :

১৫৪৫ - আফগান সম্রাট শের শাহ নিহত হন।

১৭১২ – ষষ্ঠ ক্যারেল হাঙ্গেরির রাজা হিসেবে অভিষিক্ত।

১৭৪৬ – রাশিয়া ও অষ্ট্রিয়া সহযোগিতা চুক্তি স্বাক্ষর।

১৭৬২ – সুইডেন ও প্রুশিয়া শান্তিচুক্তি স্বাক্ষর।

১৮০৩ – কানেকটিকাটে প্রথম পাবলিক লাইব্রেরি উদ্বোধন।

১৮৯৭ – টেমস নদীর তলদেশে ব্লাক ওয়াল টানেল আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।

১৯২৭ – চীনের নানশানে প্রচণ্ড ভূমিকম্পে দুই লক্ষ লোকের প্রাণহানি।

১৯৩৯ – জার্মানির বার্লিনে ইতালী ও জার্মানির মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত।

১৯৭২ – সিলোনের নাম শ্রীলঙ্কা রাখা হয় এবং দেশটি প্রজাতন্ত্র ঘোষিত হয়।

১৯৯০ – উত্তর ও দক্ষিণ ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ ঘোষণা পত্রে ২ ইয়েমেনকে একত্রীকরণের কথা ঘোষণা করেন।

১৯৯৪ - সম্মিলিত জার্মানীর প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন রোমান হারজগ।

২০০৪ - ভারতের কংগ্রেস জোটের মনোনীত দেশটির ১৭তম প্রধানমন্ত্রী হিসাবে ডঃ মনমোহন সিং শপথ গ্রহণ করেছিলেন।

আরও পড়ুন : ক্রিস্টোফার কলম্বাস’র প্রয়াণ

জন্মদিন :

১৭৭০- রাজকুমারী এলিজাবেথ।

১৭৭২ - রাজা রামমোহন রায়, প্রথম ভারতীয় ধর্মীয়-সামাজিক পুনর্গঠন আন্দোলন ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা এবং বাঙালি দার্শনিক। (মৃ.১৮৩৩)

রামমোহন রায় (২২ মে, ১৭৭২ – সেপ্টেম্বর ২৭, ১৮৩৩) বাংলার নবজাগরণের আদি পুরুষ। তিনি প্রথম ভারতীয় যিনি ধর্মীয়-সামাজিক পুনর্গঠন আন্দোলন ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি একজন বাঙালি দার্শনিক। তৎকালীন রাজনীতি, জনপ্রশাসন, ধর্ম এবং শিক্ষা ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য প্রভাব রাখতে পেরেছিলেন। তিনি সবচেয়ে বেশি বিখ্যাত হয়েছেন সতীদাহ প্রথা বিলুপ্ত করার প্রচেষ্টার জন্য। ভারতে দীর্ঘ কাল যাবৎ বৈষ্ণব বিধবা নারীদের স্বামীর চিতায় সহমরণ যেতে বা আত্মাহুতি দিতে বাধ্য করা হত। এই ঘৃণ্য প্রথার বিরুদ্ধে রামমোহন গর্জে উঠলেন, শুরু করলেন আন্দোলন, বিভিন্ন পুস্তক রচনা করে তিনি প্রমাণ করলেন সতীদাহ বা সহমরণ প্রথা শাস্ত্র বিরোধী। অবশেষে সমস্ত বাধা-বিপত্তি অতিক্রম করে ১৮২১ খ্রিস্টাব্দে সতীদাহ নিরোধ আইন পাশ করাতে তিনি সক্ষম হন। ফলে সতীদাহ প্রথার হয় অবসান। তিনি বহুবিবাহ প্রথার বিরুদ্ধেও আন্দোলন করেন।

রামমোহন রায় কলকাতায় ২০ আগস্ট, ১৮২৮ সালে ইংল্যান্ড যাত্রার আগে দ্বারকানাথ ঠাকুরের সাথে যৌথ উদ্যোগে ব্রাহ্মসমাজ স্থাপন করেন। পরবর্তীকালে এই ব্রাহ্মসমাজ এক সামাজিক ও ধর্মীয় আন্দোলন এবং বাংলার পুনর্জাগরণের পুরোধা হিসাবে কাজ করে।

১৮২২ - কিশোরীচাঁদ মিত্র, বাঙালী লেখক,সমাজকর্মী। (মৃ.১৮৭৩)

১৮৫৯ - আর্থার কোনান ডয়েল, স্কটিশ সাহিত্যিক, শার্লক হোম্‌সের গল্পসমূহের জন্য বিখ্যাত। (মৃ.১৯৩০)

১৯০৭ - অ্যার্জে, বেলজীয় কমিক্স লেখক ও চিত্রকর।

১৯০৭ - লরন্স অলিভিয়ে, ইংরেজ অভিনেতা ও পরিচালক। (মৃ. ১৯৮৯)

১৯১৭ - সুনীতি চৌধুরী ঘোষ, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী বিপ্লবী। (মৃ.১৯৮৮)

১৯৪৬ - জর্জ বেস্ট, আইরিশ ফুটবলার।

আরও পড়ুন : ভারতকে টর্পেডো দিচ্ছে যুক্তরাষ্ট্র

মৃত্যুবার্ষিকী :

১১৫৭ – জাপানের সম্রাট গো-রেইজেই।

১৫৪৫ – আফগান সম্রাট শের শাহ।

১৮৮৫ - ভিক্টর হুগো, ফরাসি সাহিত্যক, রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মী। (জ.১৮০২)

১৮৯৮ - এডওয়ার্ড বেলামি, মার্কিন লেখক এবং সমাজতন্ত্রী।

১৯৬৬ - টম গডার্ড, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।

১৯৬৭ – মার্কিন কবি ল্যাংস্টন হিউজ।

১৯৯১ - শ্রীপাদ অমৃত ডাঙ্গে, ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রেড ইউনিয়ন নেতা। (জ.১০/১০/১৮৯৯)

২০১১ -চিদানন্দ দাসগুপ্ত, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র সমালোচক, চলচ্চিত্র ইতিহাসবিদ। (জ.১৯২১)

২০১৮ - তাজিন আহমেদ, বাংলাদেশী অভিনেত্রী, সাংবাদিক ও উপস্থাপক।

আরও পড়ুন : উলিপুরে ধান-চাল সংগ্রহের উদ্বোধন

দিবস :

বিশ্ব জীব বৈচিত্র্য দিবস

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণভোটে হ্যাঁ-এর জয় নিশ্চিত করতে ছাত্র জনতার পক্ষ থেকে আজ ক্যাম্পেইন করা হয়।

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নে গণভোটে হ্যাঁ-এর জয় নিশ্চিত করতে...

বাংলাদেশ-ভারত কোস্ট গার্ডের তত্ত্বাবধানে মুক্ত ১৫১ জেলে  

বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে দু-দেশের আটককৃত জেলেদের বন্দি বি...

জান্নাতের টিকিট শেষ, এখন বিকাশে ভাড়া দিচ্ছে একটি দল : খোকন তালুকদার

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহম...

নোয়াখালীতে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আহত ২

ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে নোয়াখালীর বেগমগঞ্জে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা...

মাদারীপুরে সাংবাদিক ইয়াকুব খান শিশির এর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

মাদারীপুরের সিনিয়র সাংবাদিক ইয়াকুব খান শিশিরের রূহের মাগফিরাত কামনায় শোকসভা ও...

ভালুকার এমপি যদি আমি হই, তাহলে এমপি চলবে আপনাদের কথায়: মোর্শেদ আলম

ভালুকায় অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় উন্নয়ন বঞ্চনা, ভোটের মর্যাদা এবং জনপ্রতি...

এক্স অ্যাকাউন্ট হ্যাক করে যারা কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, তারা কাপুরুষ: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আমার টুইটার যেটাকে এখন এক্স...

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধ...

নারী নিয়ে এক্সে জামায়াত আমিরের মন্তব্য, ঢাবিতে বিক্ষোভ প্রতিবাদ

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে কর্মজীবী নার...

ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ও জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা