ফরিদুর রেজা সাগর
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

ফরিদুর রেজা সাগরের জন্মদিন

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি, ২০২২) ৯ ফাল্গুন, ১৪২৮ বঙ্গাব্দ। ২১ রজব ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

আরও পড়ুন: এখন দেখা যাবে কারা আসল বন্ধু

ঘটনাবলী:

১৬৩২- গ্যালিলিও গ্যালিলির ডায়ালগ কনসার্নিং দ্য টু চীফ ওয়ার্ল্ড সিস্টেমস প্রকাশিত।
১৯৫২- ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা শহীদ মিনার বানানোর সিদ্ধান্ত নেন।
১৯৭৪- পাকিস্তানের লাহোরে ওআইসি সম্মেলন শুরু হয়। এখানে একযোগে বাংলাদেশকে স্বীকৃতি দেয় পাকিস্তান, ইরান ও তুরস্ক।
২০১১- নিউজিল্যান্ডের ক্রাইস্টাচার্চে ৬.৩ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১৮৫ জন মৃত্যুবরণ করে।

আরও পড়ুন: কর্মচারী টিকা না নিলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা

জন্মদিন:
১৮২৭- বাঙালি শিক্ষাবিদ চিন্তাবিদ ও সাহিত্যিক ভূদেব মুখোপাধ্যায়।
১৮৩৬- ভারতের বাঙালি পণ্ডিত মহেশচন্দ্র ন্যায়রত্ন।
১৮৮৫- ভারতের জাতীয়তাবাদী আইনজীবী যতীন্দ্রমোহন সেনগুপ্ত।
১৮৮৭- বাঙালি চারণকবি মুকুন্দ দাস।

১৮৯৮- প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী অতুল বসু।
১৯০৩- ভারতীয় বাঙালি ভূগোলবিদ ও ভারতীয় ভূগোলের জনক শিবপ্রসাদ চট্টোপাধ্যায়।
১৯০৬- লেখক রাজনীতিবিদ হুমায়ুন কবির।
১৯৪৩- বাংলাদেশের জনপ্রিয় সুরকার ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।
১৯৫৫- বাংলাদেশি শিশুসাহিত্যিক, চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও একুশে পদক বিজয়ী গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর। তিনি ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক। ২০০৫ সালে শিশুসাহিত্যের বিশেষ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার এবং ২০১৫ সালে গণমাধ্যম শাখায় একুশে পদক লাভ করেন।

আরও পড়ুন: স্বর্ণের খনিতে বিস্ফোরণ, নিহত ৬০

মৃত্যুবার্ষিকী:
১৮১৬- স্কটিশ ইতিহাসবিদ ও দার্শনিক অ্যাডাম ফার্গুসন।
১৯৪৪- মহাত্মা গান্ধীর স্ত্রী কস্তুরবা গান্ধী।
১৯৫২- ভাষা শহীদ শফিকুর রহমান।
১৯৫৮- ভারতীয় পণ্ডিত, স্বাধীনতা আন্দোলন কর্মী, রাজনীতিবিদ, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ।
১৯৯৯- কবি তালিম হোসেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা