সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

রফিকুল ইসলাম’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

শনিবার (৩০ নভেম্বর) ১৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ২৭ জামাদিউল আউয়াল ১৪৪৬ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: জর্জ হ্যারিসন’র প্রয়াণ

ঘটনাবলী:

১৭৩১ – বেইজিংয়ে ভয়াবহ ভূমিকম্প হয়।

১৭৭৬ – ক্যাপ্টেন কুক প্রশান্ত মহাসাগরে তৃতীয় ও শেষ অভিযান শুরু করেন।

১৭৮২ – ইংল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে।

১৮৩৮ – মেক্সিকো ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৮৬৩ – উমাচরণ ভট্টাচার্য মুদ্রিত মাসিক পত্রিকা ‘সচিত্র ভারত সংবাদ’ প্রাকাশিত হয়।

১৮৬৬ – শিকাগোতে প্রথম পানির নিচে হাইওয়ে টানেল তৈরির কাজ শুরু হয়।

১৯১৭ – কলকাতায় জগদীশচন্দ্র বসুর ৬০তম জন্মদিবসে বসু বিজ্ঞান মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়।

১৯৬২ – উথান্ট জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হন।

১৯৬৬ – বারবাডোজ স্বাধীনতা লাভ করে।

১৯৭৩ – শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশে দালাল আইনে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন সকল রাজবন্দীর প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়।

১৯৭৭ – আর্ন্তজাতিক কৃষি উন্নয়ন তহবিল–IFAD প্রতিষ্ঠিত হয়।

১৯৭৭ – হ্যাঁ–না ভোটে জিয়াউর রহমানের গণ আস্থা লাভ।

জন্ম:

১৪৮৫ – ইতালির মহিলা কবি ভোরোনিকা গামবারা।

১৫০৮ – আন্ড্রেয়া পালাডিও, ইতালীয় স্থপতি।

১৫৫৪ – ফিলিপ সিডনি, ইংরেজ সৈনিক, সভাসদ ও কবি।

১৬৬৭ – বিখ্যাত আইরিশ লেখক জোনাথন সুইফট।

১৭৫৬ – আর্নেস্ট চলাডনি, জার্মান পদার্থবিজ্ঞানী ও লেখক।

১৮১৭ – টেওডোর মম্‌জেন, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান আইনজ্ঞ, ঐতিহাসিক ও পণ্ডিত।

১৮৩৫ – স্যামুয়েল ল্যাঙ্গহোর্ণ ক্লিমেন্স, একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক। ইনি অবশ্য 'মার্ক টোয়েইন' নামে বেশি পরিচিত।

১৮৫৮ – স্যার জগদীশ চন্দ্র বসু,আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি পদার্থ ও জীব বিজ্ঞানী।

১৮৬৯ – নিল্স গুস্তাফ দালেন, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ পদার্থবিজ্ঞানী ও প্রকৌশলী।

১৮৭৪ – উইন্‌স্টন চার্চিল, ইংরেজ রাজনীতিবিদ ও লেখক।

১৮৮৯ – এডগার ডগলাস আদ্রিয়ান, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী ও একাডেমিক।

১৯০৩ – রাধারাণী দেবী,বিশ শতকের বাঙালি মহিলা কবি।

১৯০৮ – বুদ্ধদেব বসু, বিশ শতকের বাঙালি কবি, সাহিত্যিক, নাট্যকার ও প্রাবন্ধিক।

১৯১৫ – হেনরি টাউব, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান রসায়নবিদ ও একাডেমিক।

১৯২৮ – অমর গঙ্গোপাধ্যায়, বাংলা নাট্যমঞ্চের বিখ্যাত অভিনেতা।

১৯৩৭ – রিডলি স্কট, ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক।

১৯৪৩ – টেরেন্স মালিক, আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৪৪ – জর্জ গ্রাহাম, স্কটিশ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।

১৯৬৫ – আল্ডাইর, সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার।

১৯৭৮ – গায়েল গার্সিয়া বেরনাল, মেক্সিক্যান অভিনেতা ও পরিচালক।

১৯৮৪ – নিগেল ডি জং, ডাচ ফুটবলার।

১৯৮৮ – ফিলিপ হিউজ, অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৯১ – মোহাম্মাদ নাসির হোসেন, বাংলাদেশী ক্রিকেটার।

মৃত্যু:

১০১৬ – এডমন্ড আয়রনসিডে, ইংরেজ রাজা।

১৭১৮ – ফ্রান্সের রাজা দ্বাদশ চার্লস যুদ্ধে নিহত হন।

১৭৫৯ – মোগল সম্রাট দ্বিতীয় আলমগীর নিজ মন্ত্রীর হাতে নিহত হন।

১৯০০ – অস্কার ওয়াইল্ড, আইরিশ প্রাবন্ধিক, ঔপন্যাসিক, নাট্যকার ও কবি।

১৯০৯ – রমেশচন্দ্র দত্ত,ভারতীয় বাঙালি ঔপন্যাসিক,ঐতিহাসিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

১৯৩৩ – কবি মোজাম্মেল হক।

– নারীশিক্ষার পথপ্রদর্শক শিক্ষাবিদ মুরলীধর বন্দ্যোপাধ্যায়।

১৯৩৫ – ফার্নান্দো পেশোয়া, তিনি ছিলেন পর্তুগিজ কবি, দার্শনিক ও সমালোচক।

১৯৩৮ – ইরানের সংগ্রামী ও স্বাধীনচেতা আলেম আয়াতুল্লাহ সাইয়েদ হাসান মোদাররেস দেশটির তৎকালীন স্বৈরাচারি রাজা রেজা খানের অনুচরদের হাতে উত্তর–পূর্বাঞ্চলীয় শহর কাশমারে মৃত্যুবরণ করেন।

১৯৫৩ – ফ্রান্সিস পিকাবিয়া, ফরাসি চিত্রশিল্পী ও কবি।

১৯৭৯ – যেপপো মার্কস, আমেরিকান অভিনেতা ও গায়ক।

১৯৮৪ – অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী ইন্দুবালা দেবী।

– প্রখ্যাত সংগতিয়া (তবলা বাদক) রাধাকান্ত নন্দী।

১৯৮৮ – মিশরের প্রখ্যাত ক্বারী আবদুল বাসেত মোহাম্মাদ আবদুস সামাদ।

১৯৮৯ – আহমাদউ আহিদজ, ক্যামেরুনের রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।

১৯৯৪ – গায় ডেবরড, ফরাসি তাত্ত্বিক ও লেখক।

১৯৯৮ – আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন, বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক ও বিজ্ঞান কর্মী।

২০০৯ – আবদুল জব্বার (সাহিত্যিক) বাঙালি সাহিত্যিক।

২০১২ – ইন্দ্র কুমার গুজরাল, ভারতীয় রাজনীতিবিদ ও ১২ তম প্রধানমন্ত্রী।

২০১৪ – কাইয়ুম চৌধুরী, বাংলাদেশের একজন স্বনামধন্য চিত্রশিল্পী।

২০১৭ – আনিসুল হক, বাংলাদেশী ব্যবসায়ী, রাজনীতিবিদ, টেলিভিশন উপস্থাপক এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র।

২০২১ - রফিকুল ইসলাম, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুল গবেষক ও জাতীয় (বাংলাদেশ) অধ্যাপক।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

হাবিবসহ ৫ পুলিশের মামলার রায় রোববার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন

নোয়াখালীর সুবর্ণচরে পাওনা টাকা আদায়ে এক অটোরিকশাচালককে তুলে নিয়ে দুই দিন শিকল...

পদ্মা সেতু চালু হলেও থমকে ঢাকা–বরিশাল মহাসড়কের ৬ লেন কাজ

পদ্মা সেতু নির্মাণ হলেও থমকে আছে ঢাকা-বরিশাল মহাসড়কের ৬ লেনের কাজ। ফলে প্রতিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা