সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

মোহাম্মদ হানিফ’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ১৩ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ২৫ জামাদিউল আউয়াল ১৪৪৬ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: আলী যাকের’র প্রয়াণ

ঘটনাবলী :

১০৯৮ - সিরিয়ায় খ্রিস্টানদের হাতে ৭০ হাজার মুসলমান নিহত হয়।

১৪৪৩ - সেকেন্দার বেগ তার বাহিনী নিয়ে মধ্য আলবেনিয়ার খ্রুজ অঞ্চল জয় করেন ও প্রথমবারের মতো আলবেনিয়ার পতাকা উত্তোলন করেন।

১৫২০ - প্রথম ইউরোপীয়ান নাবিক হিসেবে ফার্ডিনান্ড ম্যাগেলান আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করেন।

১৬৬০ - ইংল্যান্ডে রয়েল সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

১৬৭৬ - ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত তখনকার দিনের গুরুত্বপূর্ণ এলাকা পুদুচেরি বন্দর ফরাশিরা দখল করে নেয়।

১৮১৪ - কলকাতার চাঁদপাল ঘাটে ভারতের প্রথম প্রাটস্ট্যান্ট বিশপ টমাস ফ্যানশ মিডলটন পদার্পণ করেন।

১৮১৪ - লন্ডনের টাইমস পত্রিকা প্রথম স্বয়ংক্রিয় মেশিনে ছাপা হয়।

১৮২১ - স্পেনের নিকট থেকে পানামা স্বাধীনতা ঘোষণা করে।

১৯১২ - তুরস্কের নিকট থেকে আলবানিয়া স্বাধীনতা লাভ করে।

১৯৬০ - মৌরিতানিয়া আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের নিকট থেকে স্বাধীনতা ঘোষণা করে।

১৯৭১ - ইরানের তিনটি দ্বীপ আবু মুসা,তাম্বে বোযোর্গ,তাম্বে কুচাক থেকে ব্রিটিশ দখলদার সেনারা চলে যাবার পর ইরান ঐ তিনটি দ্বীপের ওপর নিজেদের শাসন প্রতিষ্ঠা করে।

২০২৩ - ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সিল্কিয়ারা সুড়ঙ্গে আটক ৪১ জন শ্রমিককে ১৭ দিন পর উদ্ধার করা হয়।

আরও পড়ুন: দিয়েগো ম্যারাডোনা’র প্রয়াণ

জন্ম :

১১১৮ - প্রথম ম্যানুয়েল কম্নেনস, বাইজেন্টাইন সম্রাট।

১৬২৮ - জন বুনয়ান, ইংরেজ প্রচারক ও লেখক।

১৭৫৭ - উইলিয়াম ব্লেক, ইংরেজ কবি ও চিত্রকর।

১৭৯৩ - কার্ল জোনাস লাভ আল্মকভিস্ট, সুইডিশ কবি, সুরকার ও সমালোচক।

১৮২০ - ফ্রেডরিখ এঙ্গেলস, জার্মান সমাজ বিজ্ঞানী, লেখক, রাজনৈতিকতাত্ত্বিক, দার্শনিক এবং মার্কসবাদের সহ-প্রতিষ্ঠাতা।

১৮৮০ - আলেকজান্ডার ব্লক, রাশিয়ান কবি ও নাট্যকার।

১৮৮১ - স্টিফান য্বেইগ, অস্ট্রিয়ান লেখক, নাট্যকার ও সাংবাদিক।

১৮৮৭ - আর্নেস্ট রহম, জার্মান সৈনিক ও সহ-প্রতিষ্ঠিত স্টুর্মাবটেইলুং এর।

১৯০৭ - আলবার্তো মোরাভিয়া, ইতালীয় সাংবাদিক ও লেখক।

১৯৩১ - গোলাম রহমান, বাংলাদেশের প্রখ্যাত শিশু সাহিত্যিক ও সাংবাদিক।

র‍্যান্ডি নিউম্যান, মার্কিন গায়ক-গীতিকার, সঙ্গীত সমন্বয়ক ও সুরকার।

১৯৫০ - রাসেল অ্যালান হাল্স, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী।

১৯৫৫- জিয়াদ আল-জাজা, ফিলিস্তিনি রাজনীতিবিদ।

১৯৬২ - জন স্টুয়ার্ট, আমেরিকান কৌতুকাভিনেতা, অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক।

১৯৬৭ - আন্না নিকলে স্মিথ, আমেরিকান মডেল ও অভিনেত্রী।

১৯৬৯ - নিক নাইট, সাবেক ইংরেজ ক্রিকেটার ও ধারাভাষ্যকার।

১৯৭৫ - তাকাশি শিমডা, জাপানি ফুটবলার।

১৯৭৭ - ফেবিও গ্রসও, ইতালিয়ান ফুটবলার ও ম্যানেজার।

১৯৮৩ - নেলসন ভাল্ডে্য, প্যারাগুয়ের ফুটবলার।

১৯৮৭ - কারেন গিলান, স্কটিশ অভিনেত্রী।

১৯৯৯ - শ্রেষ্ঠা রায়, সোনারপুরের সুন্দরী।

আরও পড়ুন: মুহম্মদ আবদুল হাই’র জন্ম

মৃত্যু :

১০৫৮ - পোল্যান্ডের ডিউক কেজিমিয়ের্জ।

১৬৮০ - গিয়ান লরেনযো বিরনিনি, ইতালিয়ান ভাস্কর ও পেইন্টার।

১৬৯৪ - মাৎসু বাসো, জাপানি কবি।

১৮৫৯ - ওয়াশিংটন আরভিং, মার্কিন ছোটগল্পকার, প্রাবন্ধিক, জীবনীকার, ইতিহাসবেত্তা ও কূটনীতিক।

১৮৭০ - জন ফ্রেদেরিখ বাজিল, ফরাসি চিত্রশিল্পী ও সৈনিক।

১৯৩২ - সুরেন্দ্রনাথ ঘোষ (দানীবাবু), অভিনেতা।

১৯৪৫ - ডুইট এফ. ডেভিস, আমেরিকান টেনিস খেলোয়াড় ও রাজনীতিবিদ।

১৯৫৪ - এনরিকো ফের্মি, ইতালীয় পদার্থবিদ।

১৯৬০ - রিচার্ড রাইট, আমেরিকান বংশোদ্ভূত ফরাসি লেখক ও কবি।

১৯৬২ - কৃষ্ণচন্দ্র দে, সঙ্গীতশিল্পী ও সুরকার।

১৯৬৮ - এনিড ব্ল্যটন, ইংরেজ লেখক ও কবি।

১৯৭১ - ওয়াসফি তাল, জর্দানের বাদশা।

১৯৮০ - বীরেন্দ্রনাথ সরকার,ভারতীয় চলচ্চিত্র প্রযোজক এবং কলকাতার নিউ থিয়েটার্সের প্রতিষ্ঠাতা।

১৯৮৯ - ফকির শাহাবুদ্দীন, বাংলাদেশের প্রথম এটর্নি জেনারেল।

১৯৯৯ - জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাক, বাংলাদেশী শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবী।

২০০৬ - মোহাম্মদ হানিফ, বাংলাদেশী রাজনীতিবিদ ও অবিভক্ত ঢাকার প্রথম মেয়র।

মোহাম্মদ হানিফ (১ এপ্রিল, ১৯৪৪ - নভেম্বর ২৮, ২০০৬) বাংলাদেশের একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি ছিলেন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি। মার্চ ১২, ১৯৯৪ সাল থেকে এপ্রিল ৪, ২০০২ সাল পর্যন্ত এই ৮ বছর তিনি ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১০ - লেসলি নিলসেন, কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা ও প্রযোজক।

২০১৪ - চেস্পিরিটো, মেক্সিক্যান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

কর্মসূচি বাস্তবায়নে ঝালকাঠিতে গাছের চারা বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা