ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

বৈশাখে পান্তা ভাতে ইলিশ যাত্রা

সান নিউজ ডেস্ক: বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের প্রথম দিনে নববর্ষের উদযাপন বাঙালিয়ানার রীতি। আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ উৎসব ইতিহাস-ঐহিত্যের সঙ্গে জড়িয়ে আছে নিবিড়ভাবে।

আরও পড়ুন: উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩

বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার বাঙালিরা নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সঙ্গে এই দিনটি উদযাপন করে। নতুন বছরের সমৃদ্ধি কামনা করে। ব্যবসায়ীরা পুরনো বছরের হিসাব-নিকাশ চুকিয়ে নতুন বছরে যাত্রা করে। যাকে বলে হালখাতা। ক্রেতাদের মিষ্টি মুখ ও উপহার দিয়ে অতীতের হিসেবের খাতার ইতি টানা হয়।

পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপনের কথাটি মাথায় এলেই মুখ দিয়ে অকপটে বেরিয়ে আসে পান্তা-ইলিশের আহারবিলাস। প্রভাতে ইলিশ ভাজা, মরিচ পোড়া, বেগুন ভাজা, আলুভর্তা আর পান্তা ইলিশের ভোজ না হলে যেন বৈশাখের উদযাপনই ফিঁকে হয়ে আসে। যদিও বৈশাখের সঙ্গে পান্তা-ইলিশের প্রচলনের ইতিহাস খুব দীর্ঘ নয়।

জানা যায়, পান্তা-ইলিশের সূচনা হয় ১৯৮৩ সালে রমনার বটমূলে। রমনার বর্ষবরণ উৎসব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার মঙ্গল শোভাযাত্রার সুবাদে প্রতিবারই ব্যাপক লোক সমাগম হয়। যদিও করোনা পরিস্থিতির কারণে দুবছর কোনো আয়োজনই হচ্ছে না। তবে সীমিত পরিসরে যে যার মতো বাসায় পান্তা-ইলিশের বৈশাখী আয়োজন ঠিকই করে আসছে।

আবহমানকাল থেকেই পহেলা বৈশাখ বাঙালি উদযাপন করে আসছে মেলা, হালখাতাসহ নানাভাবে। দিনটিতে ঘরে ঘরে ভালো খাবারের আয়োজনও নিয়মিত অনুষঙ্গ। তবে পান্তা কিংবা ইলিশ কখনোই পহেলা বৈশাখের অনুষঙ্গ ছিল না। এর প্রচলন নব্বইয়ের দশকের শেষের দিকে। দ্রুতই পান্তা-ইলিশ পহেলা বৈশাখের সমার্থক হয়ে ওঠে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিমি চক্রবর্তী

দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর উদযাপনের এক বাঁধভাঙা জোয়ার। টলিউডের জনপ্রিয় অভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা