সবজি মাসালা খিচুড়ি
লাইফস্টাইল

সবজি মাসালা খিচুড়ি

লাইফস্টাইল ডেস্ক: সবাই কমবেশি খিচুড়ি পছন্দ করেন। বিভিন্ন উপায়ে রান্না করা যায় খিচুড়ি। তার মধ্যে সবজি খিচুড়ি অন্যতম। চাইলে মুখের স্বাদ সামান্য বদলাতে এবার তৈরি করে নিতে পারেন সবজি মাসালা খিচুড়ি।

খেতেও অনেক সুস্বাদু, আর স্বাস্থ্যকরও বটে। কারণ সব ধরনের সবজি দেওয়া হয় এই খিচুরিতে। ভাত, ডাল, সবজি ও মশলার মিশেলে দুর্দান্ত এক পদ তৈরি হয়।

ঘরে থাকা বিভিন্ন সবজি উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন মাসালা সবজি খিচুড়ি। জেনে নিন সুস্বাদু এই খিচুড়ি তৈরির সহজ উপায়-

উপকরণ:- ১. পোলাও চাল ৫০০ গ্রাম
২. সবজি পছন্দমতো ১ কেজি (গাজর, বরবটি, পেঁপে, চিচিঙ্গা, পটল, আলু ইত্যাদি)
৩. আদা-রসুন বাটা ২ টেবিল চামচ
৪. পেঁয়াজ কুচি ১ কাপ
৫. তেল আধা কাপ
৬. ঘি ১ টেবিল চামচ
৭. কাঁচা মরিচ ৮-৯টি
৮. তেজপাতা ২-৩টি
৯. পোস্তদানা-জয়ফল বাটা ১ চা চামচ
১০. টকদই আধা কাপ

পদ্ধতি

প্রথমে একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি, আদা-রসুন ও পোস্তদানা-জয়ফল বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। তারপর সামান্য পানি মিশিয়ে মিশ্রণটি কষিয়ে নিন।

মশলা কষানো হয়ে গেলে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিন। তারপর ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে দিন। ভালো করে সবজিগুলো মশলার মিশ্রণে ভেজে নিন।

এবার আরেকটি প্যানে ঘি গরম করে তার মধ্যে তেজপাতা ও চাল দিয়ে কিছুক্ষণ ভাজুন। এবার এর মধ্যে পরিমাণমতো পানি মেপে দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করুন মাঝারি আঁচে।

যখন দেখবেন পানি শুকিয়ে আসছে; তখন সবজিগুলো ঢেলে দিয়ে ভালো করে নাড়ুন। তারপর একটি তাওয়া চুলায় বসিয়ে উপরে খিচুরির পাত্রটি ঢেকে দমে বসিয়ে রাখুন ১০ মিনিট।

নামানোর আগে খিচুড়ির উপরে ঘি ও ধনেপাতা ছড়িয়ে দিন। চাইলে পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন। এরপর পরিবেশন করুন গরম গরম সবজি মাসালা খিচুড়ি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা