সংগৃহীত
আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে ৬ লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মোজেভ মরুভূমির দুর্গম এলাকা থেকে ৬ টি লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ এ ঘটনার পর ৫ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

আরও পড়ুন: বন্দিদের মুক্তির আহ্বান জাতিসংঘের

পুলিশ বলছে, গুলিবিদ্ধ হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ৬ জনের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা প্রত্যেকেই পুরুষ।

পুলিশের কর্মকর্তা মাইকেল ওয়ারিক সাংবাদিকদের জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাঁজা নিয়ে বিরোধের কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। গাঁজা লেনদেনের জন্য ভুক্তভোগীরা ঐ স্থানে দেখা করতে গিয়েছিলেন।’

গুলিবিদ্ধ এক ব্যক্তি জরুরি সেবা ৯১১-এ ফোন করে জানানোর পর, পুলিশ এসে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: গাজায় মৃতের সংখ্যা বেড়ে ২৬৬৩৭

ক্যালিফোর্নিয়ায় প্রাপ্তবয়স্কদের জন্য ২০১৬ সাল থেকে গাঁজা ক্রয় বৈধ, গাঁজার জন্য একটি কালোবাজার রয়ে গেছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল-স্বপ্নার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শুরু

রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্...

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপাল...

দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের...

চীনের ৬ লাখ এজেন্টের গুপ্তচরবৃত্তি ও এনভিডিয়াকে ঘিরে চাঞ্চল্যকর রহস্য!

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে একচ্ছত্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা