সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া অবরুদ্ধ গাজা উপত্যকায় পৃথক একটি ঘটনায় আরও এক ফিলিস্তিনি নিহত হয়।

আরও পড়ুন : বাইডেনের ভোজসভায় প্রধানমন্ত্রী

বুধবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালায় ইসরায়েল। অভিযানে আরও প্রায় ২০ জন আহত হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

আরও পড়ুন : নাগোরনো-কারাবাখে অভিযান, নিহত ২৫

গাজায় নিহত ফিলিস্তিনি তরুণকে ইউসেফ সালেম রেদওয়ান বলে শনাক্ত করা হয়েছে। তার বয়স ২৫ বছর। ফিলিস্তিনি গণমাধ্যমের খবরে বলা হয়, গাজার পূর্বাঞ্চলীয় খান ইউনিস শহরে তাকে গুলি করে ইসরায়েলি বাহিনী।

গাজায় ফিলিস্তিনি তরুণের হত্যার বিষয়টি নিশ্চিত করেনি ইসরায়েলি বাহিনী। তবে তারা বলছে, দাঙ্গাকারীরা জড়ো হয়েছিল এবং বেশ কয়েকটি বিস্ফোরক ডিভাইস দিয়ে তারা হামলার চেষ্টা করে। ইসরায়েলি বাহিনী সেখানে ড্রোন হামলা চালিয়েছে।

আরও পড়ুন : নিউজিল্যান্ডে ৬.২ মাত্রার ভূমিকম্প

গত রোববার ইসরায়েল এক ঘোষণায় জানায়, সীমান্তে বিক্ষোভ এবং প্রতিরক্ষা কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়টি মূল্যায়ন করে তারা বেইত হ্যানউন ক্রসিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

অবরুদ্ধ গাজা থেকে বের হওয়ার একমাত্র পথ বেইত হ্যানউন। এই পথ বন্ধ হয়ে যাওয়ায় গাজা থেকে প্রায় ১৮ হাজার ফিলিস্তিনি কাজে যোগ দিতে পারছেন না। ওই পথ বন্ধ করে দেওয়ার কারণেই ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তারা বিক্ষোভ শুরু করেন।

আরও পড়ুন : নাগোরনো-কারাবাখে অভিযান, নিহত ২৫

বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলি বাহিনী গুলি ও টিয়ারগ্যাস ছুড়লে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়। গাজা উপত্যকায় গত শুক্রবার রাতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

চুয়েট ভিসিকে অবরুদ্ধ করে প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়...

সৌদিতে ৫১ ফ্লাইট ব্যাহত, সাড়ে ৫ হাজার যাত্রীর ভোগান্তি

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল সীমিত করা...

নতুন তিন নাটক নিয়ে হাজির হচ্ছেন নাজনীন নাহার নীহা

ছোটপর্দায় নিজের অভিনয়দক্ষতা ও সাবলীল উপস্থিতি দিয়ে...

গুগল ম্যাপে যেকোনো স্থান চিহ্নিত করার উপায় 

কোনো ঠিকানা খুঁজে বের করা, পরিচিত কাউকে নিজের অবস্...

ফিফা থেকে বাংলাদেশ পাবে এক কোটি ডলার

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রি না করেই স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা