ছবি: সংগৃহীত
বাণিজ্য

বিশ্বব্যাপী শেয়ারবাজারে দরপতন

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী ব্যাংকগুলোর শেয়ারে দরপতনের ফলে যুক্তরাষ্ট্রে ৩ দিনের ব্যবধানে দুটি ব্যাংক বন্ধ হয়ে যায়। এ সময় গ্রাহকদের শঙ্কা দূর করতে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ব্যাংকে গচ্ছিত গ্রাহকদের অর্থ পুরোপুরি নিরাপদ।

আরও পড়ুন : কোনো চাপ নেই, নির্বাচন সুষ্ঠু হবে

মঙ্গলবার (১৪ মার্চ) প্রেসিডেন্টের বক্তব্যের পরে ব্যাংকগুলোর শেয়ারে দরপতন হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

সোমবার (১৩ মার্চ) স্পেনের সানতানদার এবং জার্মানির কমার্জ ব্যাংকের শেয়ার প্রায় ১০ শতাংশ পর্যন্ত কমে যায়।

আরও পড়ুন : জাহাঙ্গীরকে ফেরাতে ৬২ কাউন্সিলরের আবেদন

এ সময় যুক্তরাষ্ট্রের ছোট ব্যাংকগুলোর ক্ষতির পরিমাণ আরও বেশি ছিল।

যদিও যুক্তরাষ্ট্রের সরকার সংকট মোকাবেলা সম্ভব বলে আশ্বাস জানায়, দেশে কোনো তারল্য সংকট নেই।

আরও পড়ুন : আমার ফেসবুক অ্যাকাউন্ট নেই

এ পরিস্থিতিতে আরও জানানো হয়, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদ হার বৃদ্ধির সিদ্ধান্ত আপাতত স্থগিত করবে।

প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, সিলিকন ভ্যালি ব্যাংকে যাদের অর্থ গচ্ছিত ছিল তারা সবাই তাদের অর্থ ফেরত পাবেন।

আরও পড়ুন : রাজধানীর তেজগাঁওয়ে বস্তিতে আগু...

প্রসঙ্গত, শুক্রবার (১০ মার্চ) সিলিকন ভ্যালি ব্যাংকের পতন হওয়ায় প্রায় সব গ্রাহকের অর্থ আটকে যায়। ব্যাংকটির সাথে স্টার্টআপ এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর লেনদেন বেশি ছিল বলে অর্থ আটকে যাওয়ার পর কোম্পানীগুলোর কর্মীদের বেতন আটকে যায়।

বিবিসির প্রতিবেদক জেমস ক্লেটন জানান, সিলিকন ভ্যালির কয়েকজন গ্রাহকরা ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত ব্যাংকের ব্রাঞ্চের সামনে লাইন ধরেছেন নিজেদের অর্থ ফেরত নিতে।

আরও পড়ুন : মাদাগাস্কারে নৌকাডুবিতে নিহত ২২

তিনি আরও জানান, প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা বা কর্মচারীরা চেকে তাদের অর্থ নিয়ে যাচ্ছেন।

এ সময় চেকের মাধ্যমে কয়েক মিলিয়ন অর্থ নিয়ে যাওয়ার বিষয়টিকে অসাধারণ একটি দিন বলে উল্লেখ করেন জেমস ক্লেটন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা