ছবি সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বে করোনায় আরও ৬৫২৩ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ২৪ ঘণ্টায় ছয় হাজার ৫২৩ জন মারা গেছেন। যা পূর্বের ২৪ ঘণ্টার চেয়ে প্রায় দুই হাজার বেশি। এতে বিশ্বে মোট ৫৪ লাখ ৩০ হাজার ৩১৪ জন মারা গেলেন।

কোভিড-১৯ আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস বুধবার (২৯ ডিসেম্বর) ভোরে এ তথ্য দিয়েছে।

এদিকে নতুন ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে। মৃত্যুর তালিকায় এরপরই রয়েছে- রাশিয়া, জার্মানি, পোল্যান্ড, ফ্রান্স ও ভিয়েতনাম। বিশ্বজুড়ে আক্রান্ত ২৮ কোটি ৩১ লাখ ছাড়িয়েছে।

নতুন ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৮ হাজার ৮১০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৫ লক্ষাধিক। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ কোটি ৩১ লাখ ৫৯ হাজার ২৮১ জনে।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৯ হাজার ৪৭১ জন এবং মারা গেছেন ১৮ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ২৩ লাখ ৩৮ হাজার ৬৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৮ হাজার ২১ জন মারা গেছেন। একই সময়ে ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৮০৭ জন এবং মারা গেছেন ২৯০ জন।

এছাড়া জার্মানিতে নতুন করে করোনা ৩০ হাজার ৯৭৮ জন আক্রান্ত হয়েছেন; ৪৪৮ জন মারা গেছেন। মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ৭০ লাখ ৫৯ হাজার ৩৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ১১ হাজার ৭৫২ জন মারা গেছেন। একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৪৮ জন এবং মারা গেছেন ১৩৪ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

কাভানের রেকর্ডে মেক্সিকোকে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ফুটবল অঙ্গনে নতুন এক ইতিহাস গড়েছেন তরুণ বিস্ময় বাংলাদেশি বংশোদ...

তাঞ্জানিয়ায় আইপিইউ সম্মেলনে গেলেন স্পিকার

তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য ১৫৩তম আইপিইউ সম্মেল...

কেন বাংলাদেশে খেলা হলো না ব্রাজিলের

ব্রাজিলের তারকাখচিত ফুটবল দলকে বাংলাদেশে নিয়ে আসার দারুণ একটি সুযোগ তৈরি হয়েছ...

ভাঙারি ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা: প্রধান আসামির জামিন স্থগিত

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)...

শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন

‘Run & Rise for Humanity, Recall 102’ স্লোগানকে সামনে রেখে আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা