-ফাইল ছবি
আন্তর্জাতিক

তিন বছর পর ফিরে দেখেন স্ত্রী অন্তঃসত্ত্বা

আন্তর্জাতিক ডেস্ক: স্ত্রী কোথায় গিয়েছে জানতে চাওয়ায় উত্তর দেননি শাশুড়ি। সেই রাগে শাশুড়িকে খুন করলেন এক যুবক। শুধু তাই নয়, শাশুড়ির বিশেষ অঙ্গে বাঁশ ঢুকিয়ে বর্বর নির্যাতন করেন তিনি।

ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের ভিলে পার্ল এলাকায়। সেখানেই মেয়েকে নিয়ে থাকতেন ওই বৃদ্ধা। খুনের অভিযোগে এরই মধ্যে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ওই যুবককে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক একটি হার ছিনতাইয়ের ঘটনায় গত তিন বছর ধরে জেলে ছিল। গত ১ সেপ্টেম্বর তিনি জেল থেকে ছাড়া পান। তারপর শাশুড়ির বাড়ি গিয়ে দেখেন যুবতী অন্য একজনকে বিয়ে করেছেন এবং তিনি অন্তঃসত্ত্বা। যুবক স্ত্রীকে হুমকি দেন তিনি যেন সেই যুবককে ছেড়ে দেন। পরের দিন ফের সেখানে যান অভিযুক্ত। কিন্তু গিয়ে দেখেন স্ত্রী বাড়ি ছেড়ে চলে গিয়েছেন।

পুলিশ জানিয়েছে, যুবক শাশুড়ির কাছে জানতে চান স্ত্রী কোথায় গিয়েছে। কিন্তু কোনও উত্তর দেননি ওই বৃদ্ধা। তখনই প্রথমে তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করেন যুবক। তারপর বুকে ছুরি মারেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার। কিন্তু তাতেও থামেননি যুবক। এরপর মৃত শাশুড়ির বিশেষ অঙ্গে বাঁশ ঢুকিয়ে দেন। খুনের পর এলাকা ছেড়ে পালিয়ে যান তিনি। প্রতিবেশীদের কাছে খবর পেয়ে খুনের তদন্ত শুরু করে পুলিশ। পরে পুণে থেকে গ্রেফতার করা হয় যুবককে। সূত্র: আনন্দবাজার

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা