আন্তর্জাতিক

দাবানল ছড়িয়ে পড়েছে তিন দেশে

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পশ্চিম তুরস্কে ছড়িয়ে পড়া দাবানলের গ্রাসে পড়েছে মিলাসের তাপবিদ্যুৎ কেন্দ্র। উদ্ধার কর্মীরা সেখানকার কর্মীদের সরিয়ে নিয়েছেন। হাইড্রোজেন কুলিং ট্যাঙ্ক আগেই খালি করে দেয়া হয়েছিল। সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতর আগুন ঢুকে পড়ায় দমকল, পুলিশ ও অন্য সরকারি কর্মীরা সরে পড়েছেন। তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে আগুন লেগে গেছে বলে জানিয়েছে শহরের মেয়র তোকাট।

তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ান যখন টেলিভিশনে ভাষণ দিচ্ছিলেন, তখনই তাপবিদ্যুৎ কেন্দ্র খালি করে দেয়া হয়। এর্দোয়ান তখন বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রটি পুড়ে যেতে পারে। প্রবল হাওয়া বইছে। না হলে এই আগুন নিয়ন্ত্রণে আনা যেত।

এর্দোয়ান আরো বলেন, দাবানল নিয়ে রাজনীতি করার কোনো অবকাশ নেই। কারণ করোনার মতোই বিশ্বজুড়ে দাবানল হচ্ছে।

তবে বিরোধীরা এর্দোয়ানের প্রবল সমালোচনা করছেন। তারা বলছেন, প্রথম থেকে এর্দোয়ান দাবানলকে কোনো গুরুত্ব দেননি। তাই এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিদেশি সাহায্য নেয়ার ক্ষেত্রেও তিনি তৎপরতা দেখাননি।

গ্রিসেও দাবানল

গ্রিসের রাজধানী এথেন্সের পাশেই এসে পড়েছে দাবানল। কয়েক হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এথেন্স ছেয়ে গিয়েছিল ধোঁয়ায়। বুধবারও শহরে ধোঁয়া ছিল। যাদের শ্বাসকষ্ট আছে, তাদের বাড়ির ভিতর থাকতে বলা হয়েছে। শহরে বায়ুদূষণের মাত্রা মারাত্মকভাবে বেড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

দাবানল ইটালিতেও

ইটালির তাপমাত্রাও বেড়ে গেছে। সেই সঙ্গে সেখানেও দাবানল ছড়িয়ে পড়েছে। সেখানকার অবস্থা তুরস্ক ও গ্রিসের মতো অতটা ভয়ংকর না হলেও বড় একটি এলাকায় দাবানল জ্বলছে। ইসরায়েলের জঙ্গলেও ছড়িয়ে পড়েছে দাবানল। বিমান ব্যবহার করে দাবানল নেভানোর কাজ করছে দেশগুলো।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা