আন্তর্জাতিক

শপথ নিলেন কর্ণাটক মুখ্যমন্ত্রী বাসবরাজ

আন্তর্জাতিক ডেস্ক : কর্ণাটকের ২৩তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৬১ বছর বয়সী বাসবরাজ বোম্মাই। বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রাজভবনে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য সাবেক মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাও। খবর এনডিটিভি।

দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত বাসবরাজ বোম্মাই। বিজেপি থেকে তিন বার বিধায়ক নির্বাচিত হন তিনি। একাধিক দফতরের মন্ত্রিত্বও সামলান এই বর্ষীয়ান নেতা। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই রাজ্যবাসীর উন্নয়নের কথা বলেন বাসবরাজ বোম্মাই। তার সরকার দরিদ্রের উন্নয়নে কাজ করবে বলে জানান তিনি।

এর আগে মঙ্গলবার বেঙ্গালুরুতে বিজেপির পরিষদীয় দলের বৈঠকে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, জি কিসান রেড্ডি-সহ অরুণ সিংহ এবং নলিন কাটিলের মতো বিজেপি নেতারা। বৈঠকের পরপরই বোম্মাইয়ের নাম ঘোষণা করা হয়।

৩২ বছর আগে এই আসনেই মুখ্যমন্ত্রী ছিলেন বাসবরাজের পিতা এসআর বোম্মাই। ২০০৮ সালে জেডিইউ থেকে বিজেপি-তে যোগ দেন বাসবরাজ। তার পর থেকে কর্ণাটকের রাজনীতিতে ৬১ বছরের এই লিঙ্গায়েত নেতার উত্থান চোখে পড়ার মতো।

জানা গেছে, বিএস ইয়েদুরাপ্পার সঙ্গে ঘনিষ্ঠ সর্ম্পক রয়েছে তার। তাই মুখ্যমন্ত্রী পদের দৌড়ে শুরু থেকেই বোম্মাইকে চেয়েছিলেন ইয়েদুরাপ্পা।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে গত সোমবার ইস্তফা দেন সদ্য সাবেক মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। দুই বছর আগে ২৬ জুলাই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন ইয়েদুরাপ্পা। একই দিনে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেন প্রবীণ এই নেতা। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ ও জেপি নাড্ডাকে ধন্যবাদ জানান ৭৫ বছর বয়সী এই রাজনীতিক। বলেন, দলের সিদ্ধান্তই মেনে নেব।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা