আন্তর্জাতিক

দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া

আন্তর্জাতিক ডেস্ক: দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। উত্তর ক্যালিফোর্নিয়ায় দাবানল তীব্রতর হওয়ার আগুনের শিখায় ধ্বংস হয়ে যায় একাধিক ঘর-বাড়ি। গত ১৪ই জুলাই শুরু হওয়া এই ডিক্সি ফায়ারে ইতোমধ্যে ইন্ডিয়ান ফলস কমিউনিটির এক ডজনেরও বেশি বসতি এবং অন্যান্য কাঠামো ধুলায় মিশে গেছে।

ক্ষয় ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত ঠিক অনুমান করা সম্ভব না হলেও প্লামাস এবং বাট কাউন্টির প্রায় ২০ ভাগ অর্থাৎ ৭৩ হাজার ২০০ হেক্টরের বেশি জমি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে স্থানীয় দমকল কর্মকর্তারা জানিয়েছেন।

প্রত্যন্ত অঞ্চল গুলোর আগুন নেভাতে দমকল কর্মীদের হিমশিম খেতে হয় বলে জানিয়েছে তারা। লেক আলমানোরের পশ্চিম তীরে অবস্থানরত স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাবার জন্য দমকল কর্মকর্তারা অনুরোধ জানিয়েছে।

অন্যদিকে, সোমবার দক্ষিণ ওরেগনের বুটলেগের প্রায় অর্ধেক এলাকা আগুনে ঘিরে ছিল।রাজ্যের বৃহত্তম ওই দাবানল নিয়ন্ত্রণে আনতে ২ হাজর ২০০ জনের বেশি দমকল কর্মী কাজ করেছে। ক্যালিফোর্নিয়ায় গভর্নর গ্যাভিন নিউসম চারটি উত্তরাঞ্চলীয় কাউন্টিতে দাবানলের কারণে জরুরি অবস্থা জারী করেছেন।

এই ধরনের পরিস্থিতি প্রায়শই দীর্ঘমেয়াদী, মানব-সৃষ্ট জলবায়ু পরিবর্তনের দ্বারা উত্থিত অস্বাভাবিক, স্বল্প-মেয়াদী এবং প্রাকৃতিক আবহাওয়ার নিদর্শনগুলির সংমিশ্রণ থেকে ঘটে। গত ৩০ বছরে বৈশ্বিক উষ্ণায়ন পশ্চিমকে আরও উত্তপ্ত ও শুষ্ক করে তুলেছে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিরূপ আবহাওয়া সৃষ্টি হয়েছে পশ্চিমা দেশগুলোতে। এর ফলাফলই ঘন ঘন তাপদাহ ও দাবানলের মত প্রাকৃতিক দুর্যোগ।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা