আন্তর্জাতিক

মালি থেকে অধ্যক্ষ

আন্তর্জাতিক ডেস্ক: একেই বলে ভাগ্যের খেলা। নদীর একূল ভাঙে ওকূল গড়ে কথার মতো অবস্থা। ভাগ্য কখন কোথায় গিয়ে মানুষকে দাঁড় করায় তা বলা যায় না। এমনই একটি বিষয় হয়েছে ঈশ্বর সিংহ বদগাহর জীবনে। তিনি এক সময় যে কলেজে মালির ও চৌকিদারের কাজ করতেন, বর্তমানে সেই কলেজেরই অধ্যক্ষ হয়েছেন তিনি।

ভারতের ছত্তীশগড়ের এই সংগ্রামী মানুষের জীবনের গল্প নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা।

ছত্তীসগঢ়ের বৈটলপুরের একটি প্রত্যন্ত গ্রামে জন্ম ঈশ্বর সিংহের। গ্রামের স্কুলেই পড়াশোনা করেছেন। পরিবারে আর্থিক অনটন ছিল নিত্যসঙ্গী। ফলে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনার পরই সংসারের জোয়াল কাঁধে তুলে নিতে হয় তাকে।

এক সময় চাকরির সন্ধানে ঈশ্বর সিংহ বৈটলপুর থেকে পাড়ি দেন ভিলাই শহরে। সেখানে প্রথমে একটি কাপড়ের দোকানে মাসিক ১৫০ টাকা বেতনে কাজ নেন তিনি।

কাজ করলেও পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার অদম্য ইচ্ছা ছিল। সেই ভাবনা থেকেই শহরের কল্যাণ কলেজে ভর্তি হন ঈশ্বর।

কলেজে ভর্তি হওয়ার বেশ কয়েক দিন পর কলেজেরই বাগানে মালির কাজ নেন ঈশ্বর সিংহ। কিছু দিন মালির কাজ করার পর কলেজে চৌকিদারের কাজও পেয়ে যান।

কলেজের নির্মাণকাজে সুপারভাইজারের কাজেও সহায়তা করতে শুরু করেন তিনি। নির্মাণকাজে তার দক্ষতা দেখে কলেজ কর্তৃপক্ষ খুশি হয়ে তাকে কলেজের সব নির্মাণকাজের সুপারভাইজারের দায়িত্ব দেয়।

এর মধ্যেই ১৯৮৯ সালে স্নাতক পাস করেন ঈশ্বর সিংহ। তাকে কলেজে স্থাপত্যের শিক্ষকতার জন্য আংশিক সময়ের দায়িত্ব দেয়া হয়।

পাশাপাশি তিনি এমএড, বিপিএড এবং এমফিল-ও করেন। এর পর তাকে সহকারী অধ্যাপকের পদে নিয়োগ দেয়া হয়। যোগ্যতা এবং অভিজ্ঞতাই তার অধ্যক্ষ হওয়ার পথ মসৃণ করে দেয় ধীরে ধীরে।

১৯৮৯ সালে কলেজের মালির কাজ শুরু করা ঈশ্বর ২০০৫ সালে সেই কলেজেরই অধ্যক্ষ হন।

ঈশ্বর বলেছেন, এক জন মালি থেকে অধ্যক্ষ হওয়ার পথটা মোটেই সহজ ছিল না। এর পেছনে নিজের যেমন অদম্য ইচ্ছা ছিল, তেমনই কলেজের প্রত্যেক শিক্ষক এবং শিক্ষার্থীদের সহযোগিতা এই পথকে একটু একটু করে এগিয়ে নিয়ে গেছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

পশ্চিম তীরে ইহুদি সেটেলারদের তাণ্ডব

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গ্রামে নতুন করে হামলা চালিয়েছেন ইসরায়েল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা