আন্তর্জাতিক

১২ বছর বয়সীদের টিকা নেয়ার অনুমোদন 

আন্তর্জাতিক ডেস্ক : ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা ভাইরাসের টিকা ১২ থেকে ১৫ বছর বয়সী কিশোরদের জন্য অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওষুধ পর্যবেক্ষক সংস্থা। করোনাভাইরাসের প্রথম কোন টিকা কিশোরদের জন্য অনুমোদন পেল।

শুক্রবার (২৮ মে) ইইউ’র সংস্থাটি এ অনুমোদন দেয়। ইউরোপীয় মেডিসিন এজেন্সির টিকা নীতিবিষয়ক প্রধান মার্কো ক্যাভালেরি ১২ বছরের বেশি বয়সীদের এই টিকা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আশা করেন এই অনুমোদনের পর ইউরোপে টিকাদান কর্মসূচির আরও অগ্রগতি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আগামী জুন থেকে জার্মানি ১২ বছরের বেশি বয়সী কিশোরদের টিকা প্রদান শুরু হবে। যুক্তরাষ্ট্র ও কানাডা প্রাপ্তবয়স্কদের জন্য ফাইজারের টিকার অনুমোদন দিয়েছে।

এর আগে ১৬ বছরের বেশি বয়সীদের জন্য এই টিকার অনুমোদন ছিল। আমস্টারডামভিত্তিক ইউরোপীয় মেডিসিন এজেন্সি বলছে, এই টিকা নেওয়ার পর প্রাপ্তবয়স্কদের মধ্যে তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। এছাড়া ট্রায়ালে ফাইজারের টিকা কিশোরদের জন্য খুবই নিরাপদ বলে প্রমাণিত হয়েছে। তবে কিশোরদের টিকা দেওয়ার বিষয়টি সরকার বাধ্যতামূলক করেনি। টিকা দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অভিভাবকরা নেবেন।

ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালবার্ট বোরলা বলেছেন, ১২ থেকে ১৫ বছর বয়সী কিশোরদের টিকা দেওয়া হলে স্কুল খোলা সহজ হবে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা