আন্তর্জাতিক

ইসরাইল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্রীয় সমাধানের আশ্বাস বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য নীতি হবে পারস্পরিক সম্মতিতে একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানে সমর্থন করা, যেখানে শান্তিপূর্ণ নিরাপদ ইসরাইলের পাশাপাশি একটি টেকসই ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড মিলস নিরাপত্তা পরিষদকে এমন কথা বলেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হোয়াইট হাউসের প্রেসসচিব জেন সাকি বলেন, প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গি হচ্ছে, সামনে অগ্রসর হওয়ার একমাত্র পথ হলো দ্বি-রাষ্ট্রীয় সমাধান।

তিনি বলেন, ফিলিস্তিনিদের সহায়তা আবার চালু করার ইচ্ছার কথা জানিয়েছে বাইডেন প্রশাসন এবং ডোনাল্ড ট্রাম্পের বন্ধ করে দেয়া ফিলিস্তিনিদের কূটনৈতিক মিশন খুলে দিতে আবার পদক্ষেপ নেয়া হবে। এছাড়া অন্যান্য দেশগুলোর সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিকীকরণের আহ্বানও অব্যাহত রাখবে বাইডেন প্রশাসন।

মিলস বলেন, এসব কার্যক্রমে গতিশীলতা আনতে ইসরাইলিদের পাশাপাশি ফিলিস্তিনিদের প্রতি মার্কিন অঙ্গীকার এগিয়ে নিয়ে যাওয়া হবে। ফিলিস্তিনি নেতৃত্ব ও ফিলিস্তিনি জনগণের সঙ্গে মার্কিন সম্পর্ক নতুন করে শুরু করা হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা