ট্রাম্পের নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান, মামলার প্রস্তুতি  
আন্তর্জাতিক

ট্রাম্পের নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান, মামলার প্রস্তুতি  

আন্তর্জাতিক ডেস্ক :

বেসরকারিভাবে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের নির্বাচনে বিজয়ের ফলাফল প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

ক্ষমতা হস্তান্তরে ট্রাম্প প্রতিবন্ধকতার সৃষ্টি করলে সেটি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী সংস্কৃতিতে এক বিরল ঘটনা। সাধারণত পরাজিত প্রার্থীদের ফলাফল মেনে নিতেই দেখা যায় যুক্তরাষ্ট্রে। গেল ২০১৬ প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফল ঘোষণার পর দায়িত্ব গ্রহণের আগেই বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে অভ্যর্থনা জানিয়েছিলেন সে সময়ের প্রেসিডেন্ট বারাক ওবামা।

ফলাফল প্রত্যাখ্যান করে ট্রাম্প গণমাধ্যমকে বলেন, আমরা সবাই জানি বাইডেন কেন তাড়াহুড়ো করে বিজয়ী হিসেবে মিথ্যাচার করছেন এবং তার মিডিয়া সহযোগীরা তাকে সহযোগিতা করছেন। আর সেটি হচ্ছে তারা চায় না যে সত্য উন্মোচিত হোক। কিন্তু সত্য কথা হচ্ছে নির্বাচন এখনও শেষ হয়নি।

সোমবার (0৮ নভেম্বর) আদালতে মামলা দায়ের করতে যাবেন বলে গণমাধ্যমকে বলেছেন ট্রাম্প। তিনি বলেন, নির্বাচনী আইনের প্রয়োগ এবং বৈধ প্রার্থীকে বিজয়ী ঘোষণার দাবিতে আমাদের প্রচারণা দল মামলা করবে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

নোয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্ত...

শুক্রবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট

তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পান সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব ক...

এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ক...

সবজির বাজারে দাম বৃদ্ধি, কাঁচা মরিচ প্রায় ৪০০ টাকা কেজি 

দেশজুড়ে টানা বর্ষণ ও বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতার প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে স...

তেলের দাম কমল বিশ্ববাজারে

আন্তর্জাতিক বাজারে শুক্রবার (৩১ জুলাই) অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। তবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা