সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজায় হামলায় ৯৬ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৯৬ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন : নেতানিয়াহুর বাড়িতে বোমা হামলা গ্রেফতার ৩

রোববার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

গাজার স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রোববার (১৭ নভেম্বর) উত্তর ও মধ্য গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৯৬ ফিলিস্তিনি নিহত এবং আরও ৬০ জন আহত হন।

গাজার সরকারি মিডিয়া অফিস বলেছে, ইসরায়েলি যুদ্ধবিমান উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়া এবং মধ্য গাজার নুসেইরাত ও বুরেজের শরণার্থী শিবিরে বেশ কয়েকটি আবাসিক ভবন ও বাড়ি লক্ষ্য করে হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে।

আরও পড়ুন : মণিপুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা

গাজার সরকারি মিডিয়া অফিস আরও জানায়, বেইত লাহিয়ায় হামলায় ৭২ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছেন এবং মধ্য গাজায় ২৪ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৬০ জন আহত হয়েছেন। দখলদার সেনাবাহিনী জানতো, অসংখ্য বাস্তুচ্যুত বেসামরিক লোক এই ভবনগুলোর ভেতরে রয়েছে এবং তাদের বেশিরভাগই ছিল এমন সব শিশু ও নারী যারা আশপাশের এলাকা থেকে বাস্তুচ্যুত হয়ে সেখানে আশ্রয় নিয়েছিল।

গাজার এই অফিস “বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে এই ভয়ঙ্কর গণহত্যার” নিন্দা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে এবং একইসঙ্গে “যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্সসহ ইসরায়েলি সরকারকে এবং তাদের আন্তর্জাতিক সমর্থকদের” জবাবদিহিতার দাবি জানিয়েছে।

আরও পড়ুন : গাজাজুড়ে হামলা চলছেই, নিহত ৪৩

প্রত্যক্ষদর্শীরা জানান, ৭০ জনেরও বেশি বাস্তুচ্যুত বেসামরিক লোক বর্বর ওই হামলার শিকার ভবনের ভেতরে আশ্রয় নিয়েছিলেন।

এছাড়া ওই এলাকার অন্য একটি বাড়িকে লক্ষ্য করে হওয়া ইসরায়েলি হামলায় আরও ১৫ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে অন্য একটি মেডিকেল সূত্র জানিয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শঙ্কা কাটিয়ে দুবাই যাচ্ছেন নাজমুল

শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলের সঙ্গে যুক্ত হচ্ছেন...

বিশ্বের শহরগুলোর মধ্যে বায়ুদূষণে ২ নম্বরে ঢাকা,সবার ওপরে দিল্লি

বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় আবারও ভয়াবহ বায়ুদূষণে...

পরীক্ষার আগেই কুকুর শনাক্ত করবে ক্যানসার!

রক্ত পরীক্ষা, বায়োপসি কিংবা স্ক্যানের আগেই মানুষের নিঃশ্বাসের গন্...

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদসহ কয়েক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা